পে স্কেল অবশ্যই কার্যকর হবে : অর্থমন্ত্রী

by Masudul Kadir

নিজস্ব প্রতিবেদক :: অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, পে স্কেল অবশ্যই কার্যকর হবে । বেতন বৃদ্ধি হলে তো দুর্নীতি কমার কথা। এটা তো স্বাভাবিকভাবে মানুষের যখন অভাব থাকে তখন দুর্নীতির আশ্রয় নেওয়া থেকে একটা প্রবণতা থাকে, এটা সব দেশের বেলায় রাইট।

শুক্রবার (১২ জুন) বিকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন
banner

বৃহস্পতিবার সংসদে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব করেন অর্থমন্ত্রী। সেখানে তিনি ঘোষণা দেন সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামো আসছে জুলাই থেকে ধাপে ধাপে কার্যকর হবে।

অর্থমন্ত্রী বলেন, সরকারি কর্মকর্তাদের ১১ বছরে পে স্কেল হয় নাই। কিন্তু এদিকে তো মূল্যস্ফীতি, জীবনযাত্রার ব্যয় বেড়েছে। তাহলে সেই জায়গাটা তো আমাদের অ্যাড্রেস করা দরকার।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222