বেইলি সেতু ভেঙে ট্রাক খালে, অতঃপর…

by naymur bd1999

৩৬ নিউজ ডেস্ক:: গোপালগঞ্জ শহরের পাচুড়িয়ায় বেইলি সেতু ভেঙে ট্রাক খালের মধ্যে পড়ে গেছে। এ সময় একটি ইজিবাইক ও বাইসাইকেলও পড়ে যায়। এতে ট্রাকচালক ও হেলপার এবং ইজিবাইক চালক আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ রবিবার (১৪ জুন) সকাল ৮টার দিকে বালুভর্তি একটি ট্রাক শহরের দিক থেকে ঘোনাপাড়ার দিকে যাচ্ছিল। শহরের পাচুড়িয়া এলাকায় বেইলি সেতুটি পার হওয়ার সময় সেতুটি ভেঙে গিয়ে ট্রাকটি খালের পানিতে পড়ে যায়। এ সময় একটি ইজিবাইক ও একটি বাইসাইকেলও পড়ে যায়।

বিজ্ঞাপন
banner

শেষ খবর পাওয়া পর্যন্ত খালের মধ্যে পড়ে যাওয়া ট্রাকটি উদ্ধারপ্রক্রিয়া শুরু হয়নি। সেতুটি ভাঙার ফলে বিকল্প রাস্তা লেকপাড় সড়ক দিয়ে যানবাহন চলাচল করছে।

এনআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222