ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ

by naymur bd1999

আন্তর্জাতিক ডেস্ক:: ফ্রান্সের প্যারিসের ভার্সাই প্রাসাদে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন। চুক্তি স্বাক্ষরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশ করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।ভিডিওতে মার্কিন প্রেসিডেন্টকে একটি চুক্তিপত্রে স্বাক্ষর করতে দেখা যায়।

ভিডিওটি শেয়ার করে ম্যাক্রোঁ লিখেছেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প আজ রাতে ভার্সাইয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চুক্তিতে স্বাক্ষর করেছেন।’

বিজ্ঞাপন
banner

তিনি আরও বলেন, ‘এই চুক্তি দীর্ঘস্থায়ী শান্তির পথ তৈরি করবে এবং হরমুজ প্রণালি পুনরায় চালুর সুযোগ করে দেবে। এটি সঠিক পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা শিগগিরই জ্বালানির দাম কমাতে সহায়তা করবে।’

শুক্রবার (১৯ জুন) আনুষ্ঠানিকভাবে এই সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। এরপর চূড়ান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য ৬০ দিনের একটি সময়সীমা শুরু হবে। এর আগে দুই পক্ষের প্রতিনিধিরা সরাসরি উপস্থিত না হয়ে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে ইলেকট্রনিক উপায়ে এই চুক্তিতে সই করেছেন। সমঝোতা স্মারকে হরমুজ প্রণালি আবার খুলে দেওয়ার কথা বলা রয়েছে। পাশাপাশি ইরানের ওপর থেকে নির্দিষ্ট কিছু আর্থিক নিষেধাজ্ঞা শিথিল করার কথা বলা হয়েছে।

এনআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222