৩৬ নিউজ ডেস্ক:: সিরাজগঞ্জে যমুনা সেতু পশ্চিম মহাসড়কে মুখে মাস্ক ও মাথায় হেলমেট পরে টানা দ্বিতীয় দিনের মতো মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নবগঠিত কমিটির নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (১৮ জুন) সকালে মহাসড়কের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের পলাশডাঙ্গা যুবশিবির স্মৃতিস্তম্ভ এলাকায় এই আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।
দলীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এবং সংগঠনের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে এই মিছিলের আয়োজন করা হয়।
সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল ইসলাম রুবেলের নেতৃত্বে অনুষ্ঠিত এই মিছিলে নবগঠিত জেলা ও পৌর ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন।
এদিকে দুপুরের দিকে মহাসড়কে ছাত্রলীগের এই মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা দ্রুত ভাইরাল হয় এবং স্থানীয়দের মাঝে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।
ভিডিওতে দেখা যায়, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নবগঠিত কমিটির নেতাকর্মীদের মধ্যে কেউ মুখে মাস্ক পরে আবার কেউবা মাথায় হেলমেট পরে বিভিন্ন স্লোগান দেন।
এনআর/
