ইকরা শিক্ষার্থীদের প্রতিযোগিতার মাধ্যমে গড়ে তোলার প্রত্যয়

ইকরা হবিগঞ্জে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

by Masudul Kadir

হবিগঞ্জ প্রতিনিধি :: ইকরা প্রতিযোগিতামূলক পাঠদানে বিশ্বাস করে বলে মন্তব্য করেছেন ইকরা বাংলাদেশ স্কুল হবিগঞ্জ ও ইকরা দারুল উলূম মাদরাসার প্রিন্সিপাল হাফিজ মাওলানা মাসউদুল কাদির। তিনি বলেন, জীবনে সবসময় সফল হতে হবে এমন নয়। তবে সবক্ষেত্রে নিজেকে সঁপে দিতে হবে। লড়াইয়ের জন্য দাঁড়াতে হবে। আমি যুদ্ধের সাড়িতে দাঁড়ালাম কিনা সেটাই আসল বিষয়। হয়তো শহীদ হবো, নয়তো গাজী হবো। জীবনে শিক্ষার্থীরা যদি প্রতিযোগিতার মাধ্যমে এগিয়ে যায় তবেই তারা সুন্দর ভবিষ্য‍ত গড়তে পারবে।

সোমবার (২৯ জুন ২০২৬) দুপুরে ইকরা সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণীর প্রধান অতিথির আলোচনায় মাওলানা মাসউদুল কাদির এসব কথা বলেন।

বিজ্ঞাপন
banner

ধারাবাহিক অনুশীলনের করে যে ব্যক্তি এগিয়ে যায় তাকে কেউ আটকে রাখতে পারে না মন্তব্য করে মাওলানা মাসউদুল কাদির বলেন, শিশুর সুকুমার বৃত্তিকে বিকশিত করার জন্য শিশুর পরিচর্যা বাড়াতে হবে। অভিভাবকদের আরও সচেতন হতে হবে।

তিনি বলেন, শিশুকে গড়তে বৃক্ষের গোড়ায় মাটি দেওয়ার মতো দুই হাতে যত্ন করতে হয়। একদিকে শিক্ষক অন্য দিকে অভিভাবক-সবাইকে খাটতে হয়। তবেই শিশু গড়ে । মোমের মতো গড়ে উঠবে।

মাওলানা মাসউদুল কাদির বলেন, আগামী পৃথিবী নির্মাণে ইকরার শিশুদের আমরা গড়ে তুলছি। বিশ্বমানের মানুষ গড়ার প্রত্যাশায় আমরা কাজ করছি। আমাদের চেষ্টার সঙ্গে সবাইকে সঙ্গ দেওয়ার আহ্বান জানাই।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এডভোকেট মোহাম্মদ মোস্তফা খান, মোহাম্মদ হাবিবুর রহমান সবুজ, মুফতি নাজমুল হাসান, মুফতি সামিল আহমদ ওসমান, মাওলানা আবদুর রউফ আশরাফ, সাইফুল ইসলাম, মাওলানা দরবেশ আহমদ, হাফেজ শহিদুল ইসলাম ইউসুফ প্রমুখ।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222