বিশেষ প্রতিবেদক :: মাদরাসা কার্যক্রমকে বিস্তৃত করতে আমাদের আরও কঠোর পরিশ্রম করতে হবে মন্তব্য করেন জমিয়তে উলামা হিন্দ সভাপতি মাওলানা মাহমুদ মাদানী। তিনি বলেন, মিল্লাতে ইসলামিয়াকে সব ষড়যন্ত্রের হাত থেকে রক্ষা করতে হবে। একটি জটিল সময় এখন বিরাজ করছে। এসময় কাউকে একা ফেলে রাখা যাবে না। একটু হেলা করলে ক্ষতিটা আমাদের প্রজন্মের কাছে চলে যাবে। প্রজন্ম ক্ষতিগ্রস্ত হবে।
গত শুক্রবার (৩ জুলাই ২০২৬) জমিয়তে উলামা হিন্দ ও দ্বীনী তালিমি বোর্ড আয়োজিত সম্মেলনে মাওলানা মাহমুদ মাদানী এসব কথা বলেন।
মাওলানা মাহমুদ মাদানী বলেন, হ্যাঁ, এটাই সত্য, আমরা যদি অন্যের ঈমান বাঁচানোর ব্যাপারে উদ্বিগ্ন হই, তাহলে তার অনিবার্য ফলাফল হবে আমাদের ঈমান রক্ষা হবে, অন্যথায় আমরা ঈমান নিশ্চিত করতে পারব না।
মাওলানা মাহমুদ মাদানী এ ব্যাপারে জোর দিয়ে মজলিসের সকল অংশগ্রহণকারীদের প্রতি সব দিক থেকে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাওয়ার এবং তাদের মানুষের ঈমান সুরক্ষা আন্দোলন বাস্তবায়নের আহ্বান জানান।
