বাংলাদেশের স্পিকারের সঙ্গে তালেবান পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

by hsnalmahmud@gmail.com

৩৬ নিউজ ডেস্ক::  তেহরানে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সাক্ষাৎ করেছেন আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। শনিবার (৪ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছে তালেবানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

আফগান সংবাদমাধ্যম হাশত-ই সুবহ ডেইলি মন্ত্রণালয়ের বরাতে জানিয়েছে, বৈঠকে দুই পক্ষ দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার বিষয়ে আলোচনা করেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, মুত্তাকি আফগানিস্তান ও বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতার সম্ভাবনাকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে অভিহিত করেছেন।

বিজ্ঞাপন
banner

উল্লেখ্য, এর দুই দিন আগে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ির জানাজা অনুষ্ঠানে যোগ দিতে তালেবানের উপ-প্রধানমন্ত্রী মোল্লা আব্দুল গনি বারাদারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল তেহরান সফর করে। মুত্তাকি ওই প্রতিনিধিদলের সদস্য হিসেবে ইরানে যান।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222