পুশইনের এক বছর পর ৪ ভারতীয় নাগরিককে ফিরিয়ে নিলো বিএসএফ

by Abid vs36

৩৬নিউজ ডেস্ক: সীমান্ত দিয়ে পুশইন করার দীর্ঘ এক বছর পর অবশেষে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে চার ভারতীয় নাগরিককে ফেরত নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বুধবার (৮ জুলাই) বিকেলে সোনামসজিদ স্থলবন্দর শূন্যরেখা দিয়ে আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে তাদের বিএসএফের কাছে হস্তান্তর করা হয়। নিজ দেশে ফেরত যাওয়া নাগরিকরা ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলার বাসিন্দা। দীর্ঘ অনিশ্চয়তা ও আইনি প্রক্রিয়া শেষে নিজ মাতৃভূমিতে ফিরতে পেরে তারা গভীর আনন্দ প্রকাশ করেন।

বিজ্ঞাপন
banner

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বছরের জুন মাসে কুড়িগ্রাম সীমান্ত দিয়ে অবৈধভাবে এই চারজনসহ মোট ছয়জন ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশইন করে বিএসএফ। পরবর্তীতে ২০ আগস্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ তাদের আটক করে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করে। এ ঘটনায় অনুপ্রবেশের দায়ে মামলা দায়ের করা হলে বিজ্ঞ আদালতের নির্দেশে চার ভারতীয় নাগরিককে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়। সাজা ভোগ শেষে আদালতের বিশেষ আদেশে তারা গত সাত মাস ধরে চাঁপাইনবাবগঞ্জের স্থানীয় এক জিম্মাদারের বাড়িতে অবস্থান করছিলেন।

অন্যদিকে, একই সময়ে আটক হওয়া অপর দুই ভারতীয় নাগরিককে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে গত বছরের ৫ ডিসেম্বর বিএসএফের কাছে ফেরত দেওয়া হয়েছিল। বুধবার বিকেলে সোনামসজিদ জিরো পয়েন্টে বিজিবি ও বিএসএফের সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে আইনি কাগজপত্র যাচাই-বাছাই শেষে বাকি চারজনকেও ভারতের কাছে হস্তান্তর করা হয়। এর মাধ্যমে দীর্ঘ এক বছর পর আটককৃত চারজন তাদের পরিবারের কাছে ফিরে যাওয়ার সুযোগ পেলেন।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222