বশির আহম্মদ মোল্লা (নরসিংদী প্রতিনিধি): নরসিংদীর রায়পুরায় মেথিকান্দা রেলস্টেশনে হামলা ও লুটপাটের শিকার বাকপ্রতিবন্ধী পরিচ্ছন্ন কর্মী ববি বেগমের মৃত্যুর ঘটনায় জড়িত ছয়জনকে গ্রেপ্তার করেছে এলিট ফোর্স র্যাব।
শুক্রবার (১০ জুলাই) র্যাবের আইন ও গণমাধ্যম শাখা থেকে পাঠানো একটি সংবাদ বার্তায় আসামিদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
র্যাব জানায়, নরসিংদীর মেথিকান্দা রেলস্টেশনে পরিচ্ছন্নতার কাজ করা বাকপ্রতিবন্ধী বৃদ্ধা ববি বেগম গত কিছুদিন আগে নৃশংস হামলা ও লুটপাটের শিকার হন। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হলে ঘটনাটি দেশজুড়ে তীব্র চাঞ্চল্য ও আলোচনার সৃষ্টি করে। এই ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে সাঁড়াশি অভিযানে নামে র্যাব-১১। ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে মূল ঘটনায় যুক্ত ছয়জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় সংস্থাটি।
র্যাব-১১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই বিষয়ে বিস্তারিত তথ্য ও ব্রিফিং তুলে ধরেন।
টিএইচএ/
