হবিগঞ্জের খোয়াই নদীর ফাটল পরিদর্শন করলেন হুইপ জিকে গউছ

by Abid vs36

৩৬নিউজ ডেস্ক:  হবিগঞ্জের খোয়াই নদীর বিভিন্ন স্থানে দেখা দেওয়া ফাটল অংশ সরেজমিনে পরিদর্শন করেছেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব জিকে গউছ।

শনিবার (১১ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে তিনি প্রথমে হবিগঞ্জ সদর উপজেলার গোপায়া ইউনিয়নের ভাদৈ এলাকার ঝুঁকিপূর্ণ ফাটল অংশ পরিদর্শনে যান।

বিজ্ঞাপন
banner

পরিদর্শনকালে নদীর ফাটল স্থানে চলমান মেরামত ও সংরক্ষণ কাজের সার্বিক অগ্রগতি সম্পর্কে সেখানে উপস্থিত পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে খোঁজখবর নেন হুইপ। পরবর্তীতে নদীর স্থায়িত্ব ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে চলমান কাজগুলো নির্ধারিত সময়ের মধ্যে এবং শতভাগ স্বচ্ছতা ও সঠিকভাবে সম্পন্ন করার জন্য কঠোর নির্দেশ প্রদান করেন তিনি।

এ সময় হুইপ জিকে গউছের সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জি এম সরফরাজ, অতিরিক্ত জেলা প্রশাসক মঈনুল হক, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সায়েদুল হক এবং হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আবু জাহের। এ ছাড়া স্থানীয় রাজনৈতিক নেতাদের মধ্যে গোপায়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমএ মান্নান, হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এনামুল হক, হবিগঞ্জ পৌর বিএনপির সভাপতি তাজুল ইসলাম চৌধুরী ফরিদ ও জেলা যুবদলের আহ্বায়ক জালাল আহমেদসহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ভাদৈ এলাকা পরিদর্শন শেষে হুইপ জিকে গউছ পর্যায়ক্রমে তেঘরিয়া, মশাজানসহ খোয়াই নদীর বিভিন্ন ঝুঁকিপূর্ণ ও ফাটল ধরা স্থানগুলো ঘুরে দেখেন এবং জরুরি ভিত্তিতে টেকসই মেরামতের সার্বিক উদ্যোগ গ্রহণ করেন।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222