কানাডার টরন্টোতে বন্দুকধারীর হামলায় নিহত ২

by Abid vs36

আন্তর্জাতিক ডেস্ক: কানাডার টরন্টোতে বার্ষিক ল্যাটিন সংস্কৃতি বিষয়ক উৎসব ‘সালসা অন সেন্ট ক্লেয়ার’ চলাকালে এক ভয়াবহ গুলির ঘটনায় দুইজন নিহত এবং অন্তত পাঁচজন আহত হয়েছেন।

শনিবার (১১ জুলাই) স্থানীয় সময় রাতে টরন্টোর মিডটাউনে এই গোলাগুলির ঘটনা ঘটে বলে পুলিশ নিশ্চিত করেছে।

বিজ্ঞাপন
banner

পুলিশ সূত্রে জানা গেছে, খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে একাধিক ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখেন। তাঁদের মধ্যে দুইজনকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করা হয়। আহত অন্যদের চিকিৎসার জন্য দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, তবে তাদের আঘাতের মাত্রা সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।

টরন্টো পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনার পরপরই এলাকাটি ঘিরে ফেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে তদন্ত কার্যক্রম ও নিরাপত্তা তল্লাশি চলমান থাকায় সাধারণ জনগণকে সংশ্লিষ্ট এলাকা এড়িয়ে চলার এবং পুলিশের নির্দেশিকা মেনে চলার আহ্বান জানানো হয়েছে। সন্দেহভাজন বন্দুকধারীকে শনাক্ত বা গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এদিকে ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় তিনি বলেন, এই নৃশংস গুলির ঘটনায় তিনি গভীরভাবে মর্মাহত। হামলার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে পুলিশের গৃহীত পদক্ষেপের প্রতি তাঁর পূর্ণ সমর্থন রয়েছে। একই সাথে তিনি নিহত ও আহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

আন্তর্জাতিক গণমাধ্যম সিটিভি নিউজ ও রয়টার্স জানিয়েছে, পুলিশ বিভাগ থেকে এখন পর্যন্ত ঘটনার নেপথ্য কারণ বা হামলাকারীর পরিচয় সম্পর্কে বাড়তি কোনো তথ্য প্রকাশ করা হয়নি। তদন্তে অগ্রগতি হলে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222