ভারতে বর্জ্যের স্তূপ ধসে ৯ শ্রমিকের প্রাণহানি

by Abid vs36

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের মহারাষ্ট্র রাজ্যের পুনে শহরের উপকণ্ঠে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন (ওয়েস্ট-টু-এনার্জি) কেন্দ্রে বর্জ্যের বিশাল স্তূপ ধসে অন্তত ৯ জন শ্রমিক নিহত হয়েছেন। ভারী বর্ষণের কারণে পাশের ল্যান্ডফিলের হাজার হাজার টন বর্জ্য ধসে প্রশাসনিক ভবনের ওপর পড়লে এই দুর্ঘটনা ঘটে। ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

কেন্দ্রটি পরিচালনাকারী প্রতিষ্ঠান অ্যান্টনি ওয়েস্ট সোমবার এক বিবৃতিতে জানায়, গত বুধবারের এই দুর্ঘটনায় প্রশাসনিক ভবনের ভেতরে থাকা মোট ২৩ জন কর্মী আটকা পড়েছিলেন। অবিরাম বৃষ্টির ফলে পাশের ল্যান্ডফিল এলাকা অস্থিতিশীল হয়ে পড়ে এবং সেখান থেকে বিপুল পরিমাণ ময়লা-বর্জ্য ভবনের ওপর ধসে পড়ে। দীর্ঘ উদ্ধার অভিযান চালিয়ে ৯ জনের মরদেহ উদ্ধার করা হয় এবং অপর ১৪ জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হন উদ্ধারকর্মীরা।

বিজ্ঞাপন
banner

প্ল্যান্ট কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনাস্থলে প্রবল বৃষ্টির কারণে উদ্ধারকাজ মারাত্মকভাবে ব্যাহত হয়। ময়লা ও ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া কর্মীদের কাছে পৌঁছাতে উদ্ধারকর্মীদের চরম বেগ পেতে হয়েছে। অনাকাঙ্ক্ষিত এই ঘটনার পর পুরো কাঠামোগত ও নিরাপত্তা মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত বিদ্যুৎ কেন্দ্রটির সব ধরনের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222