বরিশালে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

by Abid vs36

৩৬নিউজ ডেক্স: সেনাবাহিনীর ৭ পদাতিক ডিভিশন ও বরিশাল এরিয়ার দায়িত্বপূর্ণ এলাকা বরিশাল জেলার রহমতপুরে অনুষ্ঠিত গ্রীষ্মকালীন প্রশিক্ষণ ২০২৬ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার পরিদর্শনস্থলে পৌঁছালে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান এবং ৭ পদাতিক ডিভিশনের জিওসি ও বরিশাল এরিয়ার এরিয়া কমান্ডার মেজর জেনারেল এম খায়ের উদ্দীন।

বিজ্ঞাপন
banner

পরিদর্শনকালে প্রধানমন্ত্রী যুদ্ধক্ষেত্রে সেনাসদস্যদের অবস্থান, বিভিন্ন রণকৌশলের প্রয়োগ, মৌখিক আদেশ প্রদান, সেনাবাহিনী কর্তৃক উদ্ভাবিত আধুনিক সমরাস্ত্র প্রযুক্তির ব্যবহার এবং সার্বিক বাস্তবধর্মী প্রশিক্ষণ কার্যক্রম প্রত্যক্ষ করেন।

পরিদর্শন শেষে তিনি সেনাসদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় সেনাবাহিনীর মান, উচ্চ পেশাদারিত্ব এবং যেকোনো পরিস্থিতি মোকাবেলায় অভিযানিক প্রস্তুতি দেখে সন্তোষ প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

সেনাসদস্যদের উদ্দেশে দেওয়া দিকনির্দেশনামূলক বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ সেনাবাহিনীর ওপর দেশের মানুষের গভীর আস্থা ও বিশ্বাস রয়েছে। তিনি এই আস্থার মর্যাদা রক্ষায় পেশাদার প্রশিক্ষণ, উচ্চ শৃঙ্খলা এবং সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন এবং বাংলাদেশ সেনাবাহিনীর উত্তরোত্তর সমৃদ্ধি ও সাফল্য কামনা করেন।

অনুষ্ঠানে সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দীন স্বপন, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ড. এ কে এম শামছুল ইসলাম (অবঃ) সহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন পদবীর সেনাসদস্যরা উপস্থিত ছিলেন।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222