বাংলাদেশি মুসলিমদের ভারত সফরে ভ্রমণ-সতর্কতা জারির আহ্বান : আবদুর রব ইউসুফী

by hsnalmahmud@gmail.com

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আবদুর রব ইউসুফী ভারতগামী বাংলাদেশি নাগরিকদের, বিশেষ করে মুসলিম ভ্রমণকারীদের নিরাপত্তা বিবেচনায় সরকারকে প্রয়োজনীয় ভ্রমণ-সতর্কতা (ট্রাভেল অ্যাডভাইজরি) জারির আহ্বান জানিয়েছেন।

রোববার (২০ জুলাই)এক ফেসবুক পোস্টে তিনি বলেন, ভারতে মুসলিমদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে সাম্প্রদায়িক সহিংসতা, হামলা, হয়রানি এবং ধর্মীয় প্রতিষ্ঠানকে কেন্দ্র করে উদ্বেগজনক ঘটনার খবর বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম ও মানবাধিকার সংস্থার প্রতিবেদনে উঠে এসেছে। এসব ঘটনা বাংলাদেশি মুসলিম ভ্রমণকারীদের নিরাপত্তা নিয়েও উদ্বেগের সৃষ্টি করে।

বিজ্ঞাপন
banner

তিনি বলেন, ভারত সরকার ভিসা কার্যক্রম চালু করলেও সফরকারীদের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিরাপত্তা ও মর্যাদার নিশ্চয়তা ছাড়া কেবল ভিসা সুবিধা ভ্রমণকারীদের জন্য যথেষ্ট নয়।

মাওলানা আবদুর রব ইউসুফী বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বর্তমান পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে প্রয়োজনে ভারতগামী বাংলাদেশি নাগরিকদের জন্য উপযুক্ত ভ্রমণ-সতর্কতা জারি করা উচিত, যাতে তারা সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে সচেতন থেকে সফরের সিদ্ধান্ত নিতে পারেন এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সক্ষম হন।

তিনি আরও বলেন, বিদেশ সফরের ক্ষেত্রে প্রত্যেক বাংলাদেশি নাগরিকের জীবন, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব। এ লক্ষ্যে প্রয়োজনীয় কূটনৈতিক উদ্যোগ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ গ্রহণেরও আহ্বান জানান তিনি।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222