জেন-জি আন্দোলন নিয়ে পার্লামেন্টে মোদিকে আক্রমণ অখিলেশের

by Fatih Work

আন্তর্জাতিক ডেস্ক :: দিল্লিতে শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশের অভিযানের ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্য দাবি করে ভারতের পার্লামেন্টে সরব হয়েছেন সমাজবাদী পার্টির (এসপি) প্রধান অখিলেশ যাদব। বুধবার (২২ জুলাই) বিরোধী দলের পক্ষ থেকে সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করে তিনি বলেন, শিক্ষার্থীদের ওপর পুলিশি নির্যাতনের দায় সরকারকেই নিতে হবে।

লোকসভায় বক্তব্যে অখিলেশ যাদব বলেন, ‘আপনারা যদি শিক্ষার্থীদের কথা না শোনেন, তাহলে তারা রাস্তায় নামবেই।’

বিজ্ঞাপন
banner

তিনি অভিযোগ করেন, বিক্ষোভকারী শিক্ষার্থীদের ওপর নির্মমভাবে হামলা চালানো হয়েছে। বিশেষ করে নারী শিক্ষার্থীদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে।

অখিলেশ বলেন, ‘ছাত্রীদের কাপড় ছিঁড়ে ফেলা হয়েছে, শিক্ষার্থীদের লাঠিপেটা করা হয়েছে, তারা রক্তাক্ত হয়েছে, তাদের হাত-পা ভেঙে দেওয়া হয়েছে। এভাবেই কি শিক্ষার্থীদের সঙ্গে আচরণ করা হয়?’

প্রধানমন্ত্রী মোদির উদ্দেশে তিনি প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, ‘আপনারা কি আমাদের মেয়েদের কাপড় ছিঁড়ে দেবেন? এভাবেই কি তাদের সঙ্গে আচরণ করা হবে?’ একই সঙ্গে তিনি এ ঘটনায় প্রধানমন্ত্রীকে সংসদে বক্তব্য দেওয়ার দাবি জানান।

মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের সামনে কংগ্রেসের ধর্নায় অংশ নেওয়ার প্রসঙ্গ তুলে আখিলেশ যাদব বলেন, প্রধানমন্ত্রী সংসদে কথা বলতে অস্বীকৃতি জানানোর কারণেই বিরোধী দলকে তার বাসভবনের সামনে গিয়ে প্রতিবাদ করতে হয়েছে।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী যদি সংসদের বাইরে শিক্ষার্থীদের বিষয়ে কথা বলতে পারেন, তাহলে সংসদের ভেতরে কেন বক্তব্য দিতে পারবেন না?’

মঙ্গলবার লোক কল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভে অংশ নেওয়ার সময় রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীসহ কংগ্রেসের অন্যান্য নেতার সঙ্গে আখিলেশ যাদবকেও পুলিশ আটক করেছিল।

তিনি বলেন, ‘রাহুল গান্ধী ও আমি শিক্ষার্থীদের কণ্ঠস্বর তুলে ধরতেই সেখানে গিয়েছিলাম। প্রধানমন্ত্রী যদি সংসদে আমাদের কথা শুনতেন, তাহলে তার বাসভবনের সামনে যেতে হতো না।’

এদিকে বিরোধী দল সংসদে আলোচনার আগে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং শিক্ষার্থীদের ওপর পুলিশি অভিযানের বিষয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের দাবি জানিয়ে আসছে।

অন্যদিকে সরকার জানিয়েছে, তারা নিট (এনইইটি) ইস্যুতে সংসদে আলোচনায় প্রস্তুত। তবে বিরোধী দল শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি তুলে আলোচনা বিলম্বিত করছে বলে অভিযোগ করেছেন পার্লামেন্টারি অ্যাফেয়ার্সমন্ত্রী কিরেন রিজিজু।

বুধবার শিক্ষার্থীদের ওপর পুলিশি নির্যাতন এবং আগের দিন রাহুল গান্ধীসহ বিরোধী নেতাদের আটকের প্রতিবাদে কংগ্রেস ও অন্যান্য বিরোধী দলের সংসদ সদস্যরা কালো পোশাক পরে সংসদে উপস্থিত হন।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222