মাদ্রাসায় স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন বসাচ্ছে ফ্রেশ অনন্যা

by Abid vs36

 নারীদের পিরিয়ডকালীন স্বাস্থ্যসেবা সহজ ও সুগম করতে দেশের বিভিন্ন মাদ্রাসায় স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপন করছে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) ফেমিনিন হাইজিন ব্র্যান্ড ফ্রেশ অনন্যা। চলতি বছরের মার্চ থেকে শুরু হওয়া এই বিশেষ উদ্যোগের মাধ্যমে নারী শিক্ষার্থীরা জরুরি প্রয়োজনে সাশ্রয়ী মূল্যে নিরাপদ স্যানিটারি ন্যাপকিন সংগ্রহের সুযোগ পাচ্ছেন। একইসঙ্গে শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে স্বাস্থ্যবিষয়ক বিশেষ সেশনের আয়োজন করা হচ্ছে।

ইতোমধ্যে দেশের সাতটি শীর্ষস্থানীয় মাদ্রাসায় সফলভাবে এই স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপন করা হয়েছে। এর সরাসরি সুফল পাচ্ছেন হাজারো নারী শিক্ষার্থী। যেসব প্রতিষ্ঠানে ইতোমধ্যে ভেন্ডিং মেশিন স্থাপন করা হয়েছে সেগুলোর মধ্যে রয়েছে মাদিনাতুল উলুম মডেল ইনস্টিটিউট উইমেন্স কামিল মাদ্রাসা, দারুন্নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা, আল ফারুক গার্লস দাখিল মাদ্রাসা, সেরাজনগর উম্মুল কুরা মাদ্রাসা, আদর্শ ইসলামী মিশন মহিলা কামিল মাদ্রাসা এবং নিবরাস মাদ্রাসা। পর্যায়ক্রমে দেশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মস্থলেও এই ভেন্ডিং মেশিন স্থাপনের পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।

বিজ্ঞাপন
banner

প্রকল্পটি সম্পর্কে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের পরিচালক ব্যারিস্টার তাসনিম মোস্তফা জানান, ফ্রেশ অনন্যার মূল লক্ষ্য শুধু স্যানিটারি ন্যাপকিন পৌছে দেওয়া নয়, বরং নারীদের জন্য একটি নিরাপদ, স্বাস্থ্যকর ও পিরিয়ডবান্ধব পরিবেশ নিশ্চিত করা। পিরিয়ডকে অত্যন্ত স্বাভাবিক শারীরবৃত্তীয় প্রক্রিয়া হিসেবে অভিহিত করে তিনি বলেন, এ বিষয়ে সঠিক জ্ঞান ও স্বাস্থ্যসামগ্রীর সহজলভ্যতা নারীদের মর্যাদা ও আত্মবিশ্বাস রক্ষায় বড় ভূমিকা রাখে। সামাজিক সচেতনতা তৈরিতে তাদের এই তদারকি ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি ব্যক্ত করেন।

উল্লেখ্য, কেবল ভেন্ডিং মেশিন বসিয়েই কাজ শেষ করছে না ফ্রেশ অনন্যা। প্রতিটি মাদ্রাসায় অভিজ্ঞ চিকিৎসকদের দিয়ে আয়োজন করা হচ্ছে পিরিয়ড স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা বিষয়ক সেমিনার। এসব সেশনে পিরিয়ডকালীন সঠিক স্বাস্থ্যবিধি, শারীরিক পরিচ্ছন্নতা এবং সমাজে ছড়িয়ে থাকা নানা কুসংস্কার ও ভুল ধারণা দূর করতে শিক্ষার্থীদের স্পষ্ট ও বৈজ্ঞানিক ধারণা প্রদান করা হচ্ছে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222