শিক্ষার্থীদের অনৈতিক কাজের শাসনে ষড়যন্ত্রের শিকার মাদরাসা প্রধান শিক্ষক

by hsnalmahmud@gmail.com

ঝিনাইদহের কোটচাঁদপুরে দুই শিক্ষার্থীর পারস্পরিক অনৈতিক কর্মকাণ্ডের জেরে শাসন করায় মিথ্যা বলাৎকারের অপবাদে ষড়যন্ত্রের শিকার হয়েছেন দারুল উলুম মাদরাসার প্রধান শিক্ষক আবুল বাশার। শিক্ষার্থীদের অনৈতিক আচরণের ঘটনা সিসিটিভি ফুটেজে স্পষ্ট ধরা পড়লেও, উল্টো শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের মিথ্যা অভিযোগ তুলে মারধর ও পুলিশে সোপর্দ করার মতো ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্র ও ঘটনার সুষ্ঠু তথ্যে জানা যায়, দুধসর এলাকার দারুল উলুম মাদরাসার দুই আবাসিক শিক্ষার্থী পরস্পরের মধ্যে অনৈতিক কাজে লিপ্ত হয়। বিষয়টি জানতে পেরে শিক্ষক আবুল বাশার তাদেরকে ডেকে এনে শিক্ষকের অধিকার থেকে শাসন করেন। তবে শাসনের ওপর ক্ষুব্ধ হয়ে সেই শিক্ষার্থী ও তার পরিবার চক্রান্ত শুরু করে। পরবর্তীতে তারা লোকজন জড়ো করে মাদরাসায় গিয়ে মব সৃষ্টি করে হুজুরকে মারধর করেন এবং পুলিশের হাতে তুলে দেন।

বিজ্ঞাপন
banner

মাদরাসার সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে প্রকৃত ঘটনা বের হয়ে আসে। ফুটেজে দুই শিক্ষার্থীর অনৈতিক কর্মকাণ্ডের চিত্র স্পষ্টভাবে ধরা পড়ে, যা প্রমাণ করে যে শিক্ষক সম্পূর্ণ নিরপরাধ ছিলেন এবং তিনি কেবল শিক্ষার্থীদের সুপথে ফেরাতেই শাসন করেছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার সময় রোজা রাখা অবস্থায় শিক্ষক আবুল বাশার বারবার আকুতি জানিয়ে বলছিলেন, “আমি রোজা রেখেছি, আমি কোনো অন্যায় করিনি, সম্পূর্ণ নিরপরাধ।” কিন্তু উত্তেজিত জনতা তাঁর আকুতি না শুনেই শারীরিক লাঞ্ছনা চালায়। এছাড়া তাঁর কাছে যৌন উত্তেজক ওষুধ পাওয়ার বিষয়ে সাংবাদিক ও পুলিশের একাংশের পক্ষ থেকে যে দাবি করা হয়েছিল, তাও মিথ্যা চক্রান্তের অংশ বলে নিশ্চিত হওয়া গেছে।

এ ঘটনার পর স্থানীয় সচেতন মহল ও অভিভাবকরা তীব্র ক্ষোভ এবং উদ্বেগ প্রকাশ করেছেন। একজন শিক্ষক নিজের দায়িত্ববোধ থেকে শিক্ষার্থীদের ভুল শুধরে দিতে গিয়ে এভাবে চক্রান্ত, অপমান ও নির্যাতনের শিকার হওয়াকে শিক্ষাব্যবস্থার জন্য একটি বড় হুমকি হিসেবে দেখছেন তাঁরা।

অন্যায় জেনেও সন্তানকে অন্ধ প্রশ্রয় দেওয়া ও শিক্ষকের সম্মান ক্ষুণ্ন করার এমন ঘটনার বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে স্থানীয় আলেম সমাজ ও সচেতন জনতা। একইসঙ্গে নির্দোষ শিক্ষকের ওপর হামলা ও মিথ্যা চক্রান্তে জড়িতদের চিহ্নিত করে অনতিবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222