বাংলাদেশ খেলাফত মজলিসের আমির হলেন শায়খুল হাদিস মাওলানা মামুনুল হক

by Fatih Work

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির নির্বাচিত হয়েছেন মাওলানা মামুনুল হক ও মহাসচিব নির্বাচিত হয়েছেন মাওলানা জালালুদ্দিন।

শনিবার (১১ জানুয়ারি) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে অনুষ্ঠিত মজলিসে শুরার অধিবেশনে এই সিদ্ধান্ত হয়।

বিজ্ঞাপন
banner

বাংলাদেশ খেলাফত মজলিসের আমিরের দায়িত্ব পালন করে আসা মাওলানা ইসমাঈল নূরপুরী সংগঠনটির অভিভাবক পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

এরআগে, মাওলানা মামুনুল হক সংগঠনটির মহাসচিবের এবং মাওলানা জালালুদ্দিন যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

বাংলাদেশ খেলাফত মজলিসের নবনির্বাচিত নেতৃত্বকে অভিনন্দন জানিয়েছে শায়খুল হাদীস পরিষদ। সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক মাওলানা মাহফুজুল হক, সভাপতি মাওলানা তাফাজ্জুল হক আজিজ এবং সাধারণ সম্পাদক মাওলানা হাসান জুনাইদ এক যৌথ বিবৃতিতে বলেন, বাংলাদেশ খেলাফত মজলিসের শুরা সদস্যরা যথাসময়ে একটি গুরুত্বপূর্ণ ও যুগোপযোগী সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

বিবৃতিতে তারা বলেন, আমরা বিশ্বাস করি, শায়খুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহির হাতে গড়া এ সংগঠনের নেতৃত্ব একজন যোগ্য ও অভিজ্ঞ ব্যক্তির হাতে অর্পিত হয়েছে।

এমএনএকে/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222