প্রথম বিদেশ সফরে সৌদি যাচ্ছেন সিরিয়া বিপ্লবের প্রধান নেতা জুলানী

by Fatih Work

সৌদি সফরে যাচ্ছেন সিরিয়া বিপ্লবের প্রধান নেতা আহমেদ আল-শা’রা যাকে আবু মুহাম্মাদ জুলানী নামেও ডাকা হয়। সিরিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর এটাই তার প্রথম বিদেশ সফর।

শনিবার (১ ফেব্রুয়ারি) সংশ্লিষ্ট সিরীয় সূত্রের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা।

বিজ্ঞাপন
banner

প্রতিবেদনে বলা হয়, আল-শারা দুই দিন সৌদি আরবে থাকবেন এবং দুই দেশের মধ্যে সম্পর্ক জোরদার করার বিষয়ে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে।

গত বছরের ডিসেম্বরে জুলানীর নেতৃত্বে সুন্নি মুসলমানদের হাতে পতন হয় দুই যুগ ধরে সিরিয়ার ক্ষমতায় থাকা স্বৈরশাসক বাশার আল-আসাদের। পরে দেশটিতে একটি অন্তর্বর্তী সরাকার গঠন করা হয়। গত সপ্তাহে জুলানী দেশটির অন্তর্বর্তীকালীন সরকারের প্রেসিডেন্ট হিসেবে মনোনীত হন।

অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে মনোনীত হওয়ার পর সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ এবং ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান আল-শারাকে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন এবং তার সাফল্য কামনা করেছেন। পরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান দামেস্ক সফর করেন এবং আসাদের শাসনামলে সিরিয়ার ওপর আরোপিত আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার নিশ্চিত করতে সহায়তার প্রতিশ্রুতি দেন।

এএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222