সৌদি আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশ নৌবাহিনীর সাফল্য

by Fatih Work

সৌদি আরবের মক্কায় অনুষ্ঠিত দশম আন্তর্জাতিক হিফজুল কোরআন ও তেলাওয়াত প্রতিযোগিতায় গৌরবজনক সাফল্য অর্জন করেছে বাংলাদেশ নৌবাহিনী।

বুধবার (১২ ফেব্রুয়ারি) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন
banner

প্রতিযোগিতায় ৩২ দেশের ১৭৯ জন সামরিক প্রতিযোগী অংশ নেন। বাংলাদেশ নৌবাহিনীর পাঁচ সদস্য এতে অংশগ্রহণ করেন এবং দুটি ক্যাটাগরিতে রৌপ্যপদক অর্জন করেন।

পবিত্র কোরআনের ‘১০-পারা গ্রুপ’-এ গোলাম রব্বানী এবং ‘৩-পারা গ্রুপ’-এ মো. সাব্বির আহমেদ রৌপ্যপদক জয় করেন, যা দেশের জন্য এক গর্বের অর্জন।

প্রতিযোগিতাটি ৩১ জানুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশের সামরিক সদস্যদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়। পরে ৯ ফেব্রুয়ারি মক্কা মোকাররমার হিলটন কনভেনশন হলে আয়োজিত সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে এর সমাপ্তি ঘোষণা করা হয়।

এএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222