এইচএসসি পরীক্ষায় বাড়তি সতর্কতার নির্দেশ

by hsnalmahmud@gmail.com

দেশে করোনাভাইরাস ও ডেঙ্গুর সংক্রমণ বাড়তে থাকায় এবারের এইচএসসি ও সমমান পরীক্ষায় বাড়তি সতর্কতা জারি করেছে শিক্ষা বোর্ডগুলো। পরীক্ষাকেন্দ্রে যেন কোনো ধরনের স্বাস্থ্যঝুঁকি না থাকে, সে লক্ষ্যে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা।

সোমবার (১৬ জুন) সকালে ‘অতীব জরুরি’ শ্রেণির এক চিঠিতে এ বিষয়ে নির্দেশনা পাঠানো হয় জেলা প্রশাসক, ইউএনও, শিক্ষা কর্মকর্তা, সিভিল সার্জনসহ সংশ্লিষ্টদের কাছে।

বিজ্ঞাপন
banner

চিঠিতে বলা হয়, করোনা ও ডেঙ্গুর বর্তমান পরিস্থিতি বিবেচনায় পরীক্ষাকেন্দ্রে কঠোরভাবে স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে। পরীক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। একই সঙ্গে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারের ওপরও জোর দেওয়া হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়েছে:

  • কেন্দ্রে প্রবেশের সময় অবশ্যই মাস্ক পরতে হবে
  • প্রবেশপথে হ্যান্ড স্যানিটাইজার রাখতে হবে
  • ডেঙ্গু প্রতিরোধে কেন্দ্রের ভেতর ও চারপাশে নিয়মিত পরিষ্কার রাখতে হবে
  • পরীক্ষা শুরুর আগে মশার ওষুধ স্প্রে করতে হবে, প্রয়োজনে স্থানীয় প্রশাসনের সহায়তা নিতে হবে
  • আসন বিন্যাস শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুযায়ী করতে হবে
  • প্রতিটি কেন্দ্রে মেডিকেল টিম সক্রিয় রাখতে হবে, সিভিল সার্জন বা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সঙ্গে সমন্বয় বজায় রাখতে হবে
  • অভিভাবকদের কেন্দ্রের সামনে ভিড় না করার বিষয়ে সচেতনতামূলক প্রচারণা চালাতে হবে

চিঠিতে বলা হয়, শিক্ষক, পরীক্ষার্থী ও সংশ্লিষ্ট সবাইকে এসব নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করে সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে হবে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির তথ্যমতে, এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ১২ লাখ ৫১ হাজার ১১১ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। এর মধ্যে ৬ লাখ ১৮ হাজার ১৫ জন ছাত্র এবং ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন ছাত্রী।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222