আর্জেন্টিনাকে হুঙ্কার ইংল্যান্ডের, হারানোর কর্মপন্থা জানালেন টুখেল

by Masudul Kadir

ক্রীড়া ডেস্ক :: ইংল্যান্ডের প্রধান কোচ থমাস টুখেলের কাছে ফাইনালের পথে সবচেয়ে কঠিন বাধা হলো বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে সেই চ্যালেঞ্জ নিয়ে মোটেও ভীত নন ইংল্যান্ডের প্রধান কোচ থমাস টুখেল। তার বিশ্বাস, হ্যারি কেইন ও জুড বেলিংহাম নিজেদের সেরা খেলাটা খেলতে পারলে আর্জেন্টিনার বিপক্ষেও জয় তুলে নেওয়া সম্ভব।

নরওয়ের বিপক্ষে ২-১ গোলের জয় পাওয়ার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে টুখেল বলেন, আর্জেন্টিনাকে হারানোর পরিকল্পনা খুব জটিল নয়। তার মতে, হ্যারি কেইন ও জুড বেলিংহামকে একসঙ্গে মাঠে রেখে আক্রমণভাগে কার্যকর ফুটবল খেলতে পারলেই প্রতিপক্ষকে চাপে ফেলা সম্ভব।

বিজ্ঞাপন
banner

তিনি বলেন, ‘আর্জেন্টিনাকে হারানোর উপায় জানতে চাইলে আমার উত্তর খুবই সহজ। হ্যারি ও জুডকে একসঙ্গে খেলান, এরপর তারা নিজেদের কাজটা ঠিকই করে দেবে। অবশ্য আমাদের আক্রমণে আরও ধার বাড়াতে হবে এবং অন্য খেলোয়াড়দেরও নিজেদের অবস্থানে আরও ভালো খেলতে হবে। তবে এই দুই ফুটবলারই আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ শক্তি।’

চলতি বিশ্বকাপে কেইন ও বেলিংহাম দুর্দান্ত ছন্দে রয়েছেন। ইংল্যান্ডের করা ১৩ গোলের মধ্যে ১২টিই এসেছে এই দুই তারকার পা থেকে। দুজনই করেছেন ৬টি করে গোল। দলের হয়ে বাকি একমাত্র গোলটি করেছেন মার্কাস র‍্যাশফোর্ড।

ফাইনালে ওঠার লড়াইয়ে বাংলাদেশ সময় ১৬ জুলাই রাত ১টায় আর্জেন্টিনার মুখোমুখি হবে ইংল্যান্ড। শিরোপা ধরে রাখার লক্ষ্যে মাঠে নামবে আর্জেন্টিনা, আর সেই মিশন থামাতে ইংল্যান্ডের সবচেয়ে বড় আশা থাকছে কেইন ও বেলিংহামের ওপর।

টুখেলও মনে করেন, বড় ম্যাচের চাপ সামলানোর মতো মানসিকতা ও সামর্থ্য দুই তারকারই রয়েছে। তার ভাষায়, ‘তারা দায়িত্ব নিতে ভালোবাসে। গুরুত্বপূর্ণ মুহূর্তে নিজেদের প্রমাণ করেছে। তাই তাদের নিয়ে আমাদের কোনো দুশ্চিন্তা নেই। তারা আমাদের হয়ে ম্যাচের ভাগ্য বদলে দিতে পারে, আর সেটিই তাদের সবচেয়ে বড় গুণ।’

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222