বিশ্বকাপের ফাইনাল ঘিরে গোপালগঞ্জে আর্জেন্টিনার সমর্থকদের গরুভোজ

by Abid vs36

বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ফুটবল ভক্তদের উন্মাদনা তুঙ্গে উঠেছে। প্রিয় দল আর্জেন্টিনার জয় কামনায় নানা বৈচিত্র্যময় আয়োজন করছেন সমর্থকেরা। এরই অংশ হিসেবে উপজেলার কুশলা ইউনিয়নের পবনাপাড় গ্রামে একটি গরু জবাই করে বিশাল ভূরিভোজের আয়োজন করেছেন আর্জেন্টিনার একদল সমর্থক।

আজ রোববার (১৯ জুলাই) বিশ্বকাপ ফুটবলের মেগা ফাইনাল ম্যাচ উপলক্ষে পবনাপাড় গ্রামের আর্জেন্টিনা সমর্থকদের উদ্যোগে কে এম চাঁদ মিয়া পাবলিক লাইব্রেরি অ্যান্ড স্পোর্টিং ক্লাব চত্বরে এই আনন্দ-উৎসব ও প্রীতিভোজের আয়োজন করা হয়।

বিজ্ঞাপন
banner

সকাল থেকেই কোটালীপাড়ার আশপাশের বিভিন্ন এলাকা থেকে আর্জেন্টিনার জার্সি পরিহিত সমর্থকেরা সেখানে জড়ো হয়ে উল্লাসে মেতে ওঠেন। শুধু পবনাপাড় গ্রামই নয়, উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও এলাকাতেও আর্জেন্টিনার সমর্থকদের উদ্যোগে বড় পরিসরে রান্নাবান্না ও ভূরিভোজের আয়োজন করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন ক্লাব, সামাজিক সংগঠন ও মোড়ে মোড়ে খেলা দেখার জন্য প্রজেক্টরের মাধ্যমে বড় পর্দার বিশেষ ব্যবস্থা করা হয়েছে। স্থানীয় বিভিন্ন ক্লাব-সংগঠনের পাশাপাশি অনেক সাধারণ সমর্থকের বাড়িতেও ফাইনাল ম্যাচ ঘিরে চলছে বিশেষ খাবারের আয়োজন।

পবনাপাড় গ্রামের আর্জেন্টিনা সমর্থক বরকতউল্লাহ জানান, ২০২২ সালের কাতার বিশ্বকাপের ফাইনাল খেলা উপলক্ষেও তারা এমন ভূরিভোজের আয়োজন করেছিলেন। সেই ধারাবাহিকতা বজায় রেখে এবারও ফাইনাল ম্যাচ উদযাপনে ১ লাখ ৩০ হাজার টাকা খরচ করে একটি স্বাস্থ্যবান গরু কেনা হয়েছে। এই আয়োজনে কেবল আর্জেন্টিনার সমর্থকেরাই নন, স্থানীয় এতিম ও অসহায় মানুষের জন্যও দুপুরের খাবারের বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। অন্যদিকে, কোটালীপাড়া উপজেলা যুবদলের সদস্যসচিব ও আর্জেন্টিনা সমর্থক মান্নান শেখ জানান, কান্দি ইউনিয়নের আর্জেন্টিনা সমর্থকদের উদ্যোগে একযোগে ১২টি স্থানে প্রায় ৮ হাজার মানুষের খাবারের আয়োজন করা হয়েছে। বড় পর্দায় যৌথভাবে খেলা উপভোগ করার পাশাপাশি সেখানে উপস্থিত সব দর্শক ও সাধারণ মানুষের খাওয়ানোর ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222