শিবপুরে রাজনৈতিক বার্তা দিলেন এমপি পদপ্রার্থী ওয়ায়েজ হোসেন ভূঁইয়া

by Fatih Work

আব্দুল মাবুদ মোহাম্মদ ইউসুফ, নরসিংদী (মনোহরদী) প্রতিনিধি:

ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত নরসিংদী-৩ (শিবপুর) আসনের এমপি পদপ্রার্থী আলহাজ্ব মাওলানা ওয়ায়েজ হোসেন ভূঁইয়া বলেছেন, “শিবপুরের মাটি বাংলাদেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ ইতিহাস বহন করে। এই শিবপুরের সঙ্গেই জড়িয়ে আছে আব্দুল মান্নান ভূঁইয়ার স্মৃতি, যাকে দেশের মানুষ শিবপুরের চেয়ে বিএনপির নেতা হিসেবেই বেশি চিনেছে।”

বিজ্ঞাপন
banner

শনিবার বিকেলে শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ইসলামী আন্দোলনের কর্মী সম্মেলনে প্রধান আকর্ষণের বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, “বিএনপি যখন তাদেরই নেতা আব্দুল মান্নান ভূঁইয়াকে দল থেকে বহিষ্কার করেছিল, তারপর থেকে তারা আর কখনো ক্ষমতায় আসতে পারেনি। ইতিহাস সাক্ষী—নিজেদের ভুল সিদ্ধান্তের কারণেই তারা’ জনগণের আস্থা হারিয়েছে। ওয়ায়েজ হোসেন ভূঁইয়া আরো বলেন, “আজ শিবপুরে আমরা এমন এক রাজনৈতিক পরিবর্তনের প্রস্তুতি নিচ্ছি, যার মাধ্যমে এই অপশাসনের ধারার স্থায়ী অবসান ঘটবে। ইনশাআল্লাহ, তারা ভবিষ্যতেও আর ক্ষমতায় ফিরতে পারবে না।”

তিনি অভিযোগ করেন, “বারবার ক্ষমতায় গিয়ে বিএনপি জনগণের প্রত্যাশা ভঙ্গ করেছে, ন্যায়বিচার ও সুশাসনের পরিবর্তে দলীয় স্বার্থকে প্রাধান্য দিয়েছে। এর বিপরীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ ন্যায়, ইনসাফ ও কোরআন-সুন্নাহভিত্তিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে মাঠে নেমেছে।”

বক্তব্যের শেষাংশে তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “গুজব, অপপ্রচার ও ভয়ভীতি নয়—জনগণের কাছে সত্য ও আদর্শের রাজনীতি তুলে ধরতে হবে। শান্তিপূর্ণ ও ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমেই বিজয় নিশ্চিত হবে।”

কর্মী সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশের স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। সম্মেলন থেকে শিবপুরে ইসলামী আন্দোলনের সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222