কক্সবাজারে ২০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

by Fatih Work

কক্সবাজার জেলা সদরে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ২০ কেজি গাঁজাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

গ্রেফতারকৃত জেসমিন আক্তার জুই (২২) কক্সবাজার সদর থানার খুরুশকুল ইউনিয়নের পূর্ব ডেইল পাড়া (ইসলামাবাদ) এলাকার মৃত রশিদ আহমেদের কন্যা এবং জাহিদ হোসেন ওরফে মিজানের স্ত্রী।

বিজ্ঞাপন
banner

র‌্যাব-১৫-এর সহকারী পরিচালক আ ম ফারুক জানান, র‌্যাব-১৫-এর সিপিসিএস ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, খুরুশকুল এলাকার একটি বাড়িতে অবৈধ মাদকদ্রব্য বিক্রির উদ্দেশ্যে মজুদ রাখা হয়েছে। এই তথ্যের ভিত্তিতে গতকাল (১৭ মে) রাতে আভিযানিক দলটি কক্সবাজার সদর থানার পূর্ব ডেইল পাড়া এলাকার একটি বসতবাড়িতে আকস্মিক তল্লাশি চালায়।

তল্লাশিকালে বাড়িটি থেকে সুকৌশলে লুকিয়ে রাখা ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে জেসমিন আক্তার জুইকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

উপস্থিত সাক্ষীদের সামনে উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয় এবং আটক আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করেন, দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে গাঁজা সংগ্রহ করে কক্সবাজার শহরসহ আশপাশের বিভিন্ন এলাকায় তা বিক্রি করে আসছিলেন তিনি।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ তাকে কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‌্যাব।

এনআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222