কুষ্টিয়ায় ৬ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

by Abid vs36

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় অভিযান চালিয়ে ৬ হাজার পিস ইয়াবা, নগদ টাকা ও একটি মোবাইল ফোনসহ হেলাল উদ্দীন (৪০) নামে এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২)।

এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১২, সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. রেজাউল হক। গ্রেপ্তার হেলাল উদ্দীন কুমারখালী উপজেলার সদকী ইউনিয়নের মাটমালিয়াট এলাকার আব্দুল ছাত্তারের ছেলে।

বিজ্ঞাপন
banner

র‌্যাব সূত্রের বরাতে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে রোববার দুপুরে র‌্যাব-১২ এর সিপিসি-১ কমান্ডারের নেতৃত্বে একটি চৌকস দল কুমারখালী উপজেলার নন্দলালপুর ইউনিয়নে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানকালে ময়ানমোড় এলাকার রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কের ওপর থেকে হেলাল উদ্দীনকে আটক করা হয়।

পরবর্তীতে তাঁর দেহ ও সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে ৬ হাজার পিস নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ৫ হাজার ৪৮০ টাকা এবং একটি ব্যবহৃত বাটন মোবাইল ফোন উদ্ধার ও জব্দ করা হয়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীটি আরও জানায়, উদ্ধারকৃত আলামতসহ গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে কুমারখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222