কুড়িগ্রাম সীমান্তে ভারতীয় গরু ও মালামাল জব্দ

by Fatih Work

এম জি রাব্বুল ইসলাম পাপ্পু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:

কুড়িগ্রামের বিভিন্ন সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে বিপুল পরিমানে ভারতীয় চোরাচালানি মালামাল আটক করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৬৮ লক্ষ টাকা। বুধবার (৮ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম ২২ বিজিবি।
এর আগে একই দিন রাতে এসব ভারতীয় মালামাল আটক করা হয়। বিজিবি জানায়, কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় উন্নতমানের প্যান্ট পিস ও গরু আটক করা হয়েছে। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়েছে চোরাকারবারিরা।
কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি জানান, কুড়িগ্রাম সীমান্তে ২২ বিজিবি চোরাচালানী পণ্য আটকের বিষয়ে সীমান্তে বিশেষ সতর্ক অবস্থানে রয়েছে এবং এ ব্যাপারে জিরো টলারেন্স নীতি অবলম্বন করা হয়েছে।

বিজ্ঞাপন
banner

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222