গোপালগঞ্জ আওয়ামী লীগে পদত্যাগের হিড়িক

by Abid vs36

গোপালগঞ্জ প্রতিনিধি: চব্বিশের গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দীর্ঘ দুই বছর পার হলেও রাজবাড়ী থেকে শুরু করে তৃণমূল—সবখানেই চরম নেতৃত্বসংকটে ভুগছে সাবেক শাসকদলটি। ক্ষমতার পটপরিবর্তনের পর সভাপতি ও তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পাড়ি জমানোর পাশাপাশি কেন্দ্র ও স্থানীয় পর্যায়ের শীর্ষ নেতারা আত্মগোপনে কিংবা কারাবন্দি রয়েছেন। এই চরম অনিশ্চয়তার মুখে আওয়ামী লীগের সবচেয়ে শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত শেখ পরিবারের জন্মস্থান গোপালগঞ্জেই এখন দল থেকে গণপদত্যাগের ঘটনা ঘটছে।

গত তিন থেকে চার দিনের ব্যবধানে জেলাটির বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে অন্তত ৮০ জনেরও বেশি নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগ এবং এর অঙ্গ-সংগঠনগুলোর প্রাথমিক সদস্যপদসহ সব ধরনের পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

বিজ্ঞাপন
banner

স্থানীয় সূত্রে জানা গেছে, শেখ হাসিনার সরকারের পতনের পর মামলা, গ্রেফতার ও হামলার ভয়ে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী দীর্ঘদিন ধরে এলাকাছাড়া ও গা-ঢাকা দিয়ে আছেন। কেন্দ্র থেকে তৃণমূল—কোথাও কোনো অভিভাবক না থাকায় চরম হতাশা ও ক্ষোভ তৈরি হয়েছে মাঠপর্যায়ের কর্মীদের মাঝে। ভারতে অবস্থানরত দলীয় প্রধান শেখ হাসিনা বিভিন্ন সময়ে অডিও বার্তা দিলেও প্রকাশ্যে বা ভিডিও মাধ্যমে না আসায় মাঠের নেতাকর্মীরা অভিভাবকহীন বোধ করছেন।

এমনই বাস্তবতায় নিজেদের নিরাপদ রাখতে এবং রাজনৈতিক হয়রানি এড়াতে তৃণমূলের অনেক নেতাকর্মী এফিডেভিট ও সংবাদ সম্মেলনের মাধ্যমে দল ছাড়ার পথ বেছে নিচ্ছেন। গোপালগঞ্জের বিভিন্ন ইউনিয়নের পদত্যাগী নেতারা জানিয়েছেন, কোনো চাপে পড়ে নয়, বরং বর্তমান প্রেক্ষাপট এবং বিগত দিনের ভুলের আত্মউপলব্ধি থেকেই তাঁরা আওয়ামী লীগের সব ধরনের রাজনীতি থেকে চিরতরে বিদায় নিচ্ছেন।

স্থানীয় পর্যবেক্ষকরা মনে করছেন, আওয়ামী লীগের সবচেয়ে বিশ্বস্ত দুর্গ হিসেবে পরিচিত গোপালগঞ্জে এই গণপদত্যাগের ঘটনা দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে তৃণমূল আওয়ামী লীগের ব্যাপক ভঙ্গুর অবস্থাকেই স্পষ্ট করে তুলছে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222