প্রধানমন্ত্রীর কাছে ৯ দাবি জানাল হেফাজত আমীর আল্লামা বাবুনগরী

by hsnalmahmud@gmail.com

প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে উলামায়ে কেরাম ও হেফাজতে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে ৯ দফা দাবি পেশ করা হয়েছে।

রোববার (৯ আগস্ট) বিকেলে চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মতবিনিময় সভায় হেফাজতের পক্ষ থেকে লিখিতভাবে এসব দাবি জানানো হয়।

বিজ্ঞাপন
banner

হেফাজতের মহাসচিব মুহাম্মাদ সাজেদুর রহমানের সই করা লিখিত দাবিতে প্রথমেই মহান আল্লাহ, রাসুল (সা.), পবিত্র কোরআন ও ইসলাম ধর্মের অবমাননা রোধে সর্বোচ্চ শাস্তির বিধান রেখে জাতীয় সংসদে আইন পাসের দাবি জানানো হয়। একই সঙ্গে কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক কোনো আইন পাস না করার আহ্বান জানানো হয়েছে।

হেফাজতের মহাসচিব মুহাম্মাদ সাজেদুর রহমান লিখিত বক্তব্যে এই দাবিগুলো তুলে ধরেন।

স্মারকলিপিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাথে দ্বীনি আলেমদের ঐতিহাসিক সম্পর্কের কথা স্মরণ করে ৯টি মূল প্রস্তাবনা পেশ করা হয়:

১. ধর্ম অবমাননাবিরোধী আইন: মহান আল্লাহ, হযরত মুহাম্মদ (সা.), পবিত্র কুরআন ও ইসলাম ধর্মের অবমাননা রোধে সর্বোচ্চ শাস্তির বিধান রেখে জাতীয় সংসদে আইন পাস করা।

২. ইসলামবিরোধী আইন বর্জন: কুরআন ও সুন্নাহর সাথে সাংঘর্ষিক কোনো আইন পাস না করা।

৩. বিচারের দাবি: ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরের ঘটনা, ২০২১ সালের মোদিবিরোধী আন্দোলন এবং ২০২৪ সালের জুলাই-আগস্টের ঘটনার বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা।

৪. কওমি ডিগ্রির কার্যকারিতা: কওমি মাদরাসার ‘দাওরায়ে হাদিস’ (মাস্টার্স সমমান) ডিগ্রির স্বীকৃতি কার্যকর করে সরকারি চাকুরিসহ (বিশেষ করে ধর্মীয় শিক্ষক পদে) উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টি করা।

৫. ধর্মশিক্ষা বাধ্যতামূলক: প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক স্তর পর্যন্ত মুসলিম শিক্ষার্থীদের জন্য ইসলাম ধর্ম শিক্ষা বাধ্যতামূলক করা।

৬. কাদিয়ানী ও হিজবুত তাওহিদ: কাদিয়ানী সম্প্রদায়কে অমুসলিম ঘোষণা এবং ‘হিজবুত তাওহিদ’ সংগঠনকে নিষিদ্ধ করা।

৭. পার্বত্য চট্টগ্রাম নিয়ে ষড়যন্ত্র রোধ: পার্বত্য চট্টগ্রাম এলাকায় দেশি-বিদেশি মিশনারিগুলোর অপতৎপরতা বন্ধ করা।

৮. মামলা প্রত্যাহার: আলেমদের বিরুদ্ধে বিগত আওয়ামী লীগ সরকারের সময়ের মিথ্যা মামলা প্রত্যাহার করে রাষ্ট্রীয় পুনর্গঠনে আলেমদের অংশীদার করা।

৯. তাবলীগ ও ইজতেমা ব্যবস্থাপনা: তাবলীগ জামাত ও টঙ্গী বিশ্ব ইজতেমা উলামায়ে কেরামের তত্ত্বাবধানে পরিচালনা করা, বিতর্কিত মাওলানা সা’দ সাহেবের বাংলাদেশে প্রবেশে নিষেধাজ্ঞা বহাল রাখা এবং সা’দপন্থীদের ইজতেমার অনুমতি না দেওয়া।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222