ফ্রান্সকে হারিয়ে লামিন ইয়ামালের পোস্ট

by Abid vs36

শিরোপার অন্যতম প্রধান দাবিদার ফ্রান্সকে ২-০ গোল ব্যবধানে পরাজিত করে দীর্ঘ ১৬ বছর পর আবারও বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গেছে স্পেন। সেমিফাইনালের মহারণে ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে ও উসমান দেম্বেলেরা আশানুরূপ পারফর্ম করতে ব্যর্থ হওয়ায় সব সমীকরণ ওলটপালট করে শেষ হাসি হেসেছে স্প্যানিশরা।

ডালাসে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে ফরাসিদের বিরুদ্ধে এমন দাপুটে জয়ের পর বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন স্পেনের তরুণ বিস্ময়বালক লামিন ইয়ামাল। ইতিহাস গড়া ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দুই হাত প্রসারিত করা নিজের একটি ছবি পোস্ট করেন তিনি। ছবির ক্যাপশনে তিনি লেখেন ‘আলহামদুলিল্লাহ’। মুহূর্তের মধ্যেই সামাজিক মাধ্যমে পোস্টটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে ও ভাইরাল হয়।

বিজ্ঞাপন
banner

এর আগে ২০১০ সালের বিশ্বকাপে প্রথমবারের মতো বিশ্বজয়ের স্বাদ পেয়েছিল স্পেন। দীর্ঘ পথচলা ও অপেক্ষার পর পুনরায় ফুটবলের সবচেয়ে মর্যাদাশীল মঞ্চের শিরোপা জয়ের সুযোগ এসেছে তাদের সামনে।

বিশ্বকাপ ফুটবলের মঞ্চে এটি ছিল দুদেশের মধ্যকার দ্বিতীয় লড়াই। এর আগে ২০০৬ সালের জার্মানি বিশ্বকাপে শেষ ষোলোর ম্যাচে মুখোমুখি হয়েছিল তারা। সেই ম্যাচে প্রথমে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছিল ফরাসিরা। দীর্ঘ দুই দশক পর সেই হারের মধুর প্রতিশোধ নিয়ে এবার ফাইনালের টিকিট নিশ্চিত করল স্পেন।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222