বিজিবির অভিযানে প্রায় ৭ লাখ ২০ হাজার টাকার ১২টি ভারতীয় গরু জব্দ

by Fatih Work

ডেস্ক রিপোর্ট:

খাগড়াছড়িতে অবৈধভাবে আসা ১২টি গরু জব্দ করেছে বিজিবি। বুধবার (২৪ ডিসেম্বর) রাতে জেলার মাটিরাংগা উপজেলার তাইন্দং ইউনিয়নের কলাবাগান এলাকা থেকে গরু গুলো জব্দ করা হয়। জব্দকৃত গরু গুলোর বাজারমূল্য প্রায় ৭ লাখ ২০ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

বিজ্ঞাপন
banner

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খাগড়াছড়ি ৩২ বিজিবি ব্যাটালিয়ন -এর অধীনস্থ বান্দরসিং বিওপি এলাকায় ভারত থেকে গরু চোরাচালানের তথ্য পেয়ে বান্দরসিং বিওপি কমান্ডার নায়েব সুবেদার মোহাম্মদ নুরুল আবছারের নেতৃত্বে বুধবার রাতে চোরাচালান-বিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা গরু গুলো ফেলে পালিয়ে যায়। পরে টহল দল মালিকবিহীন অবস্থায় ১২টি ভারতীয় গরু আটক করতে সক্ষম হয়।

খাগড়াছড়ি বিজিবির ৩২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরান কবির উদ্দিন বলেন, “সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।”

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222