মনোহরদীর মইষাকান্দিতে রাস্তা সংস্কার কাজে বাধা ও বারবার চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন

by Fatih Work

আব্দুল মাবুদ মোহাম্মদ ইউসুফ, নরসিংদী প্রতিনিধি:

নরসিংদীর মনোহরদী উপজেলার মইষাকান্দি ও মানারকান্দি এলাকার সাধারণ ও সচেতন গ্রামবাসীর উদ্যোগে আজ ১৩ অক্টোবর, রোববার বিকেলে মহিষাকান্দি সংলগ্ন বাইপাস রোডে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন
banner

মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, এলাকার চলমান রাস্তা সংস্কার ও উন্নয়নকাজে একদল চাঁদাবাজ দীর্ঘদিন ধরে বাধা সৃষ্টি করে আসছে। তারা ঠিকাদার ও শ্রমিকদের কাছ থেকে বারবার চাঁদা দাবি করছে এবং কাজের অগ্রগতি ব্যাহত করছে। এতে করে বহুদিন ধরেই ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ।

স্থানীয়রা জানান, বহু প্রত্যাশিত এই সড়কটি সংস্কারের কাজ শুরু হলেও কিছু প্রভাবশালী ব্যক্তি ব্যক্তিস্বার্থে নানা অজুহাতে কাজ বন্ধ করার চেষ্টা চালাচ্ছে। এতে করে এলাকার যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে এবং শিক্ষার্থী, রোগী ও কর্মজীবী মানুষজনকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

মানববন্ধনে বক্তারা বলেন, আমরা উন্নয়ন চাই, কিন্তু কিছু লোক চাঁদাবাজি আর দখলদারির রাজনীতি দিয়ে উন্নয়ন রুখে দিতে চাচ্ছে। এটা আমরা আর হতে দেব না। তারা প্রশাসনের প্রতি দাবি জানান—অবিলম্বে চাঁদাবাজ চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং উন্নয়নকাজ নির্বিঘ্নে সম্পন্ন করার পরিবেশ নিশ্চিত করতে হবে।

মানববন্ধনে মইষাকান্দি ও মানারকান্দি এলাকার শতাধিক নারী-পুরুষ, স্থানীয় ব্যবসায়ী, শিক্ষার্থী ও সমাজসেবীরা অংশগ্রহণ করেন। বক্তারা জানান, যদি দ্রুত এ সমস্যা সমাধান না হয়, তবে তারা আরও কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবেন।

শেষে তারা ঐক্যবদ্ধভাবে ঘোষণা দেন—গ্রাম হবে উন্নয়নের মডেল, চাঁদাবাজি ও দখলদারির রাজনীতি আর চলবে না।

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222