মেলায় বাকবিতন্ডার জেরে দুই গ্রামবাসীর সংঘর্ষে ৩০ জন আহত

by Fatih Work

ব্রাহ্মণবাড়িয়ার জেলা সরাইল উপজেলার কালিকচ্ছ ধরন্তি এলাকায় কালীপূজার বাউল মেলায় বাকবিতন্ডার জেরে দু’গ্রামবাসীর মাঝে সংঘর্ষ ঘটে এতে বাড়িঘর, পোল্ট্রি খামার ও অগ্নিকান্ডের ঘটনাও ঘটেছে , আহত হয়েছেন দু’পক্ষের ৩০ জন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেওয়া হয়েছে।

বুধবার (২১ই জানুয়ারি) সকাল ১১টা সময় সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের ধরন্তী এলাকায়। এ গ্রামের সংঘর্ষ শুরু হয়ে দীর্ঘ দু ঘন্টা সংঘর্ষ চলাকালীন সময়ে বাড়িঘর,পল্ট্রি খামার ভাংচুর ও অগ্নিকান্ডের ঘটনাও ঘটেছে , এতে দুপক্ষের প্রায় ৩০ জন আহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, গলানিয়া গ্রামের একাংশ এবং চাকসার দৌলত পাড়া মসজিদের মাইক দিয়া ঝগড়া করার জন্য ডাকেন।

বিজ্ঞাপন
banner

পুলিশ ও এলাকাবাসী জানায়, কালিকচ্ছ ইউনিয়নের ধরন্তী এলাকায় গতরাতে দুর্ঘা চরনের বাউল মেলায় চেয়ারম্যান সায়েদ হোসেন এর পক্ষের লোকজন ও চাকসার এলাকার সেচ্চা সেবী সংগঠনের সদস্যদের মাঝে বাকবিতন্ডা হয়, এর জের ধরে আজ সকালে ১১ টা থেকে উভয় পক্ষের মধ্যে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষ শুরু হয়। দীর্ঘ দু ঘন্টা সংঘর্ষ চলাকালীন সময়ে বাড়িঘর, পল্ট্রি খামার ভাংচুর ও অগ্নিকান্ডের ঘটনাও ঘটে। এতে দুপক্ষের কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন।

অভয় পক্ষে অনেক ক্ষয়ক্ষতি হয় পরে সরাইল থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনা স্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে। এ বিষয়ে সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনজুর কাদের ভূইয়া বলেন, “বর্তমানে পরিস্থিতি শান্ত আছে, এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।”

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222