122
মিরপুরের উইকেটে ৫০ ওভার টিকে থাকাটাই ছিল বাংলাদেশের লক্ষ্য। ২ বলের জন্যই লক্ষ্যটা পূরণ হয়নি। স্বাগতিকরা ২০০ পেরিয়েছে মূলত রিশাদের ১৩ বলে ২৬ রানের ইনিংসের সৌজন্যেই।
২০৭ রানে অলআউট বাংলাদেশ।রোমারিও শেফার্ডের করা শেষ ওভারের প্রথম বলে ছক্কা মেরেছেন তানভীর ইসলাম। ওই ছক্কায় ২০০ পেরিয়েছে বাংলাদেশ। পরের দুই বলে এসেছে ১টি করে রান। চতুর্থ বলে দ্বিতীয় রান নিতে গিয়ে রানআউট হয়েছেন মোস্তাফিজ।
বাংলাদেশ ৪৯.৪ ওভারে ২০৭ রানে অলআউট।
