সংবিধানে দীর্ঘমেয়াদি সংশোধন চায় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

by Abid vs36

সরকার দেশের সংবিধানে দীর্ঘমেয়াদি সংশোধন আনতে চায় বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। যাতে ভবিষ্যতে বারবার এ ধরনের রাজনৈতিক বা সাংবিধানিক জটিলতার সৃষ্টি না হয়।

বুধবার (৫ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।

বিজ্ঞাপন
banner

সংবিধান সংস্কারের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংবিধানের প্রতিটি সংশোধনই একেকটি গুরুত্বপূর্ণ সংস্কারের শামিল। যেহেতু জুলাই বারবার আসে না, তাই সরকার সংবিধানে দীর্ঘমেয়াদি পরিবর্তন ও সংশোধন আনতে বদ্ধপরিকর। জুলাই আন্দোলনের কৃতিত্ব অর্জন নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে প্রতিযোগিতা চলছে উল্লেখ করে তিনি বলেন, তবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এই মুহূর্তে প্রতিযোগিতা করছে জুলাইয়ের আকাঙ্ক্ষা ও চেতনা বাস্তবায়নের লক্ষে। সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর অক্ষরে বাস্তবায়ন করবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে আওয়ামী লীগের রাজনৈতিক প্রসঙ্গ টেনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের সাধারণ মানুষ আওয়ামী লীগের প্রশ্নে সম্পূর্ণ ঐক্যবদ্ধ। সংসদের ভেতরে ও বাইরে রাজনৈতিক দলগুলোর মধ্যে নানা বিষয়ে বিতর্ক কিংবা মতবিনিময় হতে পারে, তবে ফ্যাসিবাদী আওয়ামী লীগ যেন এ দেশে আর কোনোদিন ফিরে আসতে না পারে, সেই প্রশ্নে দেশের সবাই এক এবং অভিন্ন অবস্থানে রয়েছে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222