সুন্দরবনে অস্ত্র ও গোলাবারুদসহ দস্যু বাহিনীর সদস্য আটক

by Abid vs36

৩৬ নিউজ ডেস্ক: সুন্দরবনে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও ডাকাতি কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামসহ করিম শরীফ বাহিনীর সক্রিয় সদস্য আল-আমিন বাচ্চু হাওলাদারকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বৃহস্পতিবার (৪ জুন) কোস্ট গার্ড বেইস মোংলায় আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে নির্বাহী কর্মকর্তা লেফটেন্যান্ট ইকরা মোহাম্মদ নাসিফ এই তথ্য নিশ্চিত করেন। আটক আল-আমিন বাচ্চু হাওলাদার বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার বাসিন্দা বলে কোস্ট গার্ড সূত্রে জানা গেছে।

বিজ্ঞাপন
banner

সংবাদ ব্রিফিংয়ে নির্বাহী কর্মকর্তা লেফটেন্যান্ট ইকরা মোহাম্মদ নাসিফ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৩ জুন) বিকেলে সুন্দরবনের আমুরবুনিয়া ফরেস্ট অফিস সংলগ্ন ড্রেনের খাল এলাকায় কোস্ট গার্ডের বিশেষ দল অভিযান পরিচালনা করে। অভিযানকালে ওই এলাকা থেকে বনদস্যু করিম শরীফ বাহিনীর সক্রিয় সদস্য আল-আমিন বাচ্চু হাওলাদারকে আটক করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, গোলাবারুদ ও ডাকাতির কাজে ব্যবহৃত লজিস্টিক সরঞ্জাম উদ্ধার করা হয়।

কোস্ট গার্ড জানায়, আটক আল-আমিন বাচ্চু হাওলাদারের কাছ থেকে ৪টি একনলা বন্দুক, ২০ রাউন্ড তাজা কার্তুজ, ৭৪ রাউন্ড ফাঁকা কার্তুজ, ৭ রাউন্ড এয়ারগানের গুলি, ১টি টেলিস্কোপ, ১টি সোলার প্যানেল, ১টি ব্যাটারি, ১টি ওয়াকিটকি চার্জার, ১টি শিংসহ হরিণের মাথা, ৩ কার্টন সিগারেট, ২ বস্তা চাল এবং দস্যুতার কাজে ব্যবহৃত ১টি কাঠের বোট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য আলামত ইতিমধ্যেই জব্দ করা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইন ও অস্ত্র আইনে মামলা দায়ের করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222