অভিনেতা সিদ্দিক এবার ৩ দিনের রিমান্ডে

by Fatih Work

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর গুলশানে ফার্নিচার কর্মচারী পারভেজ বেপারী হত্যা মামলায় নাট্য অভিনেতা সিদ্দিকুর রহমানের ৩ রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে ঢাকার মেট্রোপলিটন মাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমানের আদালত এ আদেশ দেন।

বিজ্ঞাপন
banner

এর আগে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে ব্যাপক জিজ্ঞাসাবাদ, পলাতক আসামিদের গ্রেপ্তার, অর্থের যোগানদাতা, পরিকল্পনাকারী ও নেতৃত্বদানকারীদের তথ্য সংগ্রহ এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধারের পাঁচ কারণ দেখিয়ে তাকে দশদিনের রিমান্ডে নিতে আবেদন করে তদন্ত কর্মকর্তা গুলশান থানার এসআই সামিউল ইসলাম।

আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ড আবেদনের বিরোধিতা করে জামিন আবেদন করেন। রাষ্ট্র পক্ষের আইনজীবীরা রিমান্ডের জোর দাবি জানান। শুনানি শেষে বিচারক অভিনেতা সিদ্দিকের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সংশ্লিষ্ট আদালতের রাষ্ট্র পক্ষের আইনজীবী মুহাম্মদ শামছুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেন।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222