দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি খারাপের দিকে গেছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

by Fatih Work

দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি খারাপের দিকে গেছে বলে স্বীকার করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

রোববার (৭ সেপ্টেম্বর) দুপুরে রাজারবাগ পুলিশ লাইনে আয়োজিত নির্বাচনী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাব তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন
banner

দেশের বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আইন-শৃঙ্খলা পরিস্থিতি এতদিন যেমন ছিল, কিন্তু গত কয়েক দিনের ঘটনায় আমি বলব যে একটুখানি খারাপের দিকে গেছে। এটা যেন সম্পূর্ণ আগের জায়গায় যেন নিয়ে আসতে পারি সেই চেষ্টা করব।’

তিনি বলেন, ‘অপরাধীরা অপকর্ম করতেছে। তাদের কিন্তু আমরা আইনের আওতায়ও নিয়ে আসতেছি।’

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222