ঢাকা মহানগর মহিলা লীগ নেত্রী সুইটি রিমান্ডে

by amirulislamluqman20@gmail.com

অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগের মামলায় ঢাকা মহানগর উত্তর মহিলা আওয়ামী লীগের সদস্য নাহিদা নূর সুইটিকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

রবিবার (৭ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবদুল ওয়াহাব রিমান্ডের আদেশ দেন।

বিজ্ঞাপন
banner

এদিন তেজগাঁও শিল্পাঞ্চল থানার এসআই সাইফুল ইসলাম নাহিদা নূর সুইটিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

এর আগে শনিবার কাফরুল এলাকা থেকে নাহিদা নূর সুইটিকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মামলার অভিযোগ থেকে জানা গেছে, শুক্রবার (৫ সেপ্টেম্বর) জুমার নামাজের পর তেজগাঁওয়ের রহিম মেটাল মসজিদের সামনে ঝটিকা মিছিল বের করে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় তারা রাষ্ট্র ও সরকারবিরোধী স্লোগান দিয়ে সন্ত্রাসবাদকে উসকে দেয়। এ ঘটনায় ডিবি পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইমের এসআই মোরশেদুর রহমান তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222