বাংলাদেশি বংশোদ্ভূত জেনারেল আমেরিকার ‘আয়রণ ডোম’ প্রকল্পের প্রধান নিযুক্ত

by amirulislamluqman20@gmail.com

মধ্যপ্রাচ্যে দায়িত্ব পালনকারী মার্কিন এয়ারফোর্সের ব্রিগেডিয়ার জেনারেল শরিফুল এম. খানকে পেন্টাগনের গুরুত্বপূর্ণ প্রকল্প ‘গোল্ডেন ডোম’ এর ডিরেক্টর অব স্টাফ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এ প্রকল্পকে যুক্তরাষ্ট্রের নিজস্ব ‘আয়রন ডোম’ নামেও অভিহিত করা হয়।

সোমবার (৮ সেপ্টেম্বর) জিও নিউজ সূত্রে জানা গেছে, মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, এই প্রকল্প আধুনিকতম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা (মিসাইল ডিফেন্স সিস্টেম) তৈরি ও স্থাপনের উদ্দেশ্যে নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন
banner

কয়েক দিন আগে প্রথমবারের মতো কোনো মুসলিম এবং বাংলাদেশি বংশোদ্ভূত কর্মকর্তা হিসেবে এই দায়িত্ব পেলেন শরিফুল খান। তিনি শিল্প খাত, বিশ্ববিদ্যালয়, জাতীয় গবেষণাগার এবং সরকারি প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে প্রকল্পের কৌশল ও নীতি তদারকি করবেন।

ব্রিগেডিয়ার জেনারেল খান ১৯৯৭ সালে ইউএস এয়ারফোর্স একাডেমি থেকে স্নাতক সম্পন্ন করেন। মহাকাশ ব্যবস্থা, স্যাটেলাইট অপারেশন এবং জাতীয় নিরাপত্তা মিশনে তার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে।

তিনি দুইবার মধ্যপ্রাচ্যে দায়িত্ব পালন করেছেন এবং কৃতিত্বের জন্য তিনি একাধিক উচ্চ সামরিক সম্মাননা পেয়েছেন।

সূত্র: জিও নিউজ

অনুবাদ: আমিরুল ইসলাম লুকমান

এআইএল/

 

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222