মুস্তাফিজের ‘প্রথম’ পরাজয়

২০২৫ শে মুস্তাফিজের ‘প্রথম’ পরাজয়

by Nur Alam Khan

শেষ হলো মুস্তাফিজুর রহমানের অপরাজিত যাত্রা। তাকে দলে নিয়ে চলতি বছর প্রথম পরাজয়ের স্বাদ পেল বাংলাদেশ। এর আগে ২০২৫ সালে খেলা কোনো আন্তর্জাতিক টি-টোয়েন্টি হারেননি অভিজ্ঞ এই পেসার।
আবু ধাবিতে এশিয়া কাপের ম্যাচে শনিবার শ্রীলঙ্কার কাছে ৬ উইকেটে হারল বাংলাদেশ। এই বছর এটিই মুস্তাফিজের প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি পরাজয়। এই ম্যাচের আগপর্যন্ত চলতি বছর মোট ১৬টি ম্যাচ খেলেছিল বাংলাদেশ। এর ৮টিতে দলে ছিলেন না মুস্তাফিজ। ওই ৮ ম্যাচের একটিও জিততে পারেনি বাংলাদেশ। হেরেছিল ৭টি আর বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছিল নেদারল্যান্ডস সিরিজের শেষ ম্যাচ।

এর বিপরীতে মুস্তাফিজকে নিয়ে খেলা ৮ ম্যাচের ৮টি জিতেছিল বাংলাদেশ। তাই এই বছর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের ‘লাকি চার্ম’ হয়ে গিয়েছিলেন ‘ফিজ’। সেই জাদুই যেন এবার থেমে গেল শ্রীলঙ্কার বিপক্ষে।
শনিবারের ম্যাচে অবশ্য নিজের প্রথম ওভারেই উইকেট নিয়ে বাংলাদেশকে ভালো শুরু এনে দেন মুস্তাফিজ। তবে ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি তিনি। ৩ ওভারে খরচ করে ফেলেন ৩৫ রান। পরে আর উইকেটও পাননি।

বিজ্ঞাপন
banner

মুস্তাফিজের মতো বাকিদের বাজে বোলিং ও কামিল মিশারার ক্যাচ ছেড়ে শেখ মেহেদি হাসান শ্রীলঙ্কার কাজ সহজ করে দিলে ১৪.৪ ওভারেই হেরে যায় বাংলাদেশ

সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ২০ ওভারে ১৩৯/৫ (তামিম ০, ইমন ০, লিটন ২৮, হৃদয় ৮, মেহেদি ৯, অনিক ৪১*, শামীম ৪২*; থুশারা ৪-১-১৭-১, চামিরা ৪-১-১৭-১, শানাকা ৩-০-২৭-০, পাথিরানা ৪-০-৪২-০, হাসারাঙ্গা ৪-০-২৫-২, আসালাঙ্কা ১-০-৬-০)

শ্রীলঙ্কা: ১৪.৪ ওভারে ১৪০/৪ (নিসাঙ্কা ৫০, কুশল মেন্ডিস ৩, মিশারা ৪৬*, কুশল পেরেরা ৯, শানাকা ১, আসালাঙ্কা ১০*; শরিফুল ৩-০-২৬-০, মুস্তাফিজ ৩-০-৩৫-১, সাকিব ৩-০-২৩-১, মেহেদি ৪-০-২৯-২, রিশাদ ১-০-১৮-০, শামীম ০.৪-০-৪-০)

ফল: শ্রীলঙ্কা ৬ উইকেটে জয়ী।
টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222