২০২৫ এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ বন্ধের দাবী

by Nur Alam Khan

রাত পোহালেই ভারত-পাকিস্তান ম্যাচ। এশিয়া কাপের সবচেয়ে হাই-ভোল্টেজ ম্যাচের আগে সেই ম্যাচকে ঘিরে মন্তব্য করেছেন পেহেলগাঁও সন্ত্রাসী হামলায় নিহত এক ভারতীয় পর্যটকের বাবা সঞ্জয় দ্বিবেদী। তিনি এই ম্যাচ আয়োজনের তীব্র বিরোধিতা করে ম্যাচ বন্ধের দাবি জানান।

দ্বিবেদীর ছেলে পেহেলগাঁও হামলায় নিহত হওয়ার পর তিনি সরকারের কাছে দাবি তোলেন, শুধু কূটনৈতিকই নয় ক্রীড়াক্ষেত্রেও পাকিস্তানের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করার উচিত ভারতের।

বিজ্ঞাপন
banner

সংবাদ সংস্থা এএনআই এর এক সাক্ষাতকারে দ্বিবেদী বলেন, ‘২২ এপ্রিল পাকিস্তান আমাদের দেশের ২৬ নিরপরাধ মানুষকে হত্যা করেছে। তখন সরকার বলেছিল পাকিস্তানের সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না। আজ যখন ভারত-পাকিস্তান ম্যাচের খবর শুনেছি, শুধু আমি নয় সমগ্র দেশ এর বিরোধিতা করছে। পাকিস্তানের সঙ্গে কোনো সম্পর্ক রাখা উচিত নয়। আমি এর বিরোধিতা করছি এবং জনমতের কথা মাথায় রেখে সরকারের কাছে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি।’
এর আগে, ভারত-পাকিস্তান ম্যাচ বাতিলের দাবিতে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন (পিআইএল) আবেদন করা হয় ভারতের সুপ্রিম কোর্টে। উর্বশী জৈনের নেতৃত্বে আইন বিভাগের চার শিক্ষার্থী এই পিটিশন করেন।

পিটিশনে দাবি করা হয়, গত এপ্রিলে ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলার সেই ভয়াবহ ঘটনা ও ‘অপারেশন সিঁদুর’-এর পর খুব অল্প সময়ের মধ্যে ক্রিকেট মাঠে ভারত-পাকিস্তান মুখোমুখি হচ্ছে। এর ফলে, জাতীয় মর্যাদা ক্ষুণ্ন হয় এবং ভারতের সাধারণ নাগরিক থেকে সৈন্যদের আত্মদানকেও উপেক্ষা করা হয়।
সুপ্রিম কোর্টকে এ বিষয়ে হস্তক্ষেপের অনুরোধ করে পিটিশনে বলা হয়, ‘সৈন্যদের আত্মদান, নাগরিকদের জীবন এবং জাতীয় স্বার্থের ঊর্ধ্বে হতে পারে না ক্রিকেট।’ ভবিষ্যতে এমন সব বিষয়ে সিদ্ধান্ত নিতে ‘ন্যাশনাল স্পোর্টস গভর্ন্যান্স অ্যাক্ট ২০২৫’ দ্রুত কার্যকরের অনুরোধ করেছেন পিটিশনকারীরা।

এর আগে লিজেন্ডস বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ বয়কট করেছিল ভারত। তবে সম্প্রতি কেন্দ্রীয় সরকার খেলাধুলায় পাকিস্তান সংক্রান্ত নীতি হালনাগাদ করেছে। এখন ভারতীয় অ্যাথলেটরা বহুপাক্ষিক প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন, তবে দ্বিপাক্ষিক কোনো সিরিজে পাকিস্তানের সঙ্গে খেলবেন না।

চলমান এশিয়া কাপে দুর্দান্ত শুরু পেয়েছে পাকিস্তান ও ভারত। প্রথম ম্যাচে আরব আমিরাতকে ৯ উইকেটে হারিয়েছে ভারত। এদিকে ওমানকে ৯৩ রানে হারিয়েছে পাকিস্তান। তবে দ্বিতীয় ম্যাচে কারা জয় পায় সেটাই দেখার বিষয়।
টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222