দাফনের আগে আজান শুনে নড়ে উঠল ‘মৃত’ নবজাতক

by hsnalmahmud@gmail.com

চাঁদপুর শহরের পৌর কবরস্থানে এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। ‘মৃত’ ভেবে কবর দেওয়ার প্রস্তুতি চলছিল এক নবজাতককে নিয়ে। কবর খোঁড়াও শেষ হয়। এরই মধ্যে জোহরের আজান ভেসে আসে মসজিদের মাইক থেকে। হঠাৎ নড়েচড়ে ওঠে শিশুটি।

রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজন ও গণমাধ্যমকর্মীরা দ্রুত শিশুটিকে উদ্ধার করে শহরের ফেমাস স্পেশালাইজড হাসপাতালে নিয়ে যান। বর্তমানে নবজাতকটি এনআইসিইউতে চিকিৎসাধীন রয়েছে।

বিজ্ঞাপন
banner

পৌর কবরস্থানের কবর খোদক শাহজাহান জানান, দুপুরে প্রায় ৩০-৩৫ বছর বয়সী এক অজ্ঞাত ব্যক্তি একটি কার্টুনে শিশুটিকে দিয়ে যায়। তিনি বলেন, “লোকটি বলেছিল বাচ্চাটি মৃত, তাই দ্রুত কবর দিয়ে দিতে।” কবর দেওয়ার প্রস্তুতির অংশ হিসেবে আজান দেওয়া হলে শিশুটি জীবনের সাড়া দেয়।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, কবরস্থানের আশপাশের সিসি ক্যামেরা এবং নিকটবর্তী হোটেলের ফুটেজ পর্যালোচনা করলে নবজাতককে ফেলে যাওয়া ব্যক্তিকে শনাক্ত করা সম্ভব। তারা এ ধরনের অমানবিক কাজের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

ফেমাস স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ট্রমা সেন্টারের এইচআর এডমিন কামরুল ইসলাম জুগলু জানান, স্থানীয় গণমাধ্যমকর্মীরাই শিশুটিকে হাসপাতালে নিয়ে আসেন। তিনি বলেন, “ছেলে নবজাতকটিকে আমরা তাৎক্ষণিক এনআইসিইউতে ভর্তি করেছি। বর্তমানে হাসপাতাল মালিক সমিতির সাধারণ সম্পাদক জিএম শাহিন শিশুটির সমস্ত দায়িত্ব নিয়েছেন।”

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222