সুপ্রিম কোর্ট ওয়াকফ (সংশোধন) আইন ২০২৫-এর ওপর রায় দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। আদালত এই বিষয়ে মুসলিম পক্ষের কিছু যুক্তি গ্রহণ করেছে কিন্তু পুরো আইনটি স্থগিত রাখতে অস্বীকৃতি জানিয়েছে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) মুম্বাই উর্দু টাইমস সূত্রে জানা গেছে, সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের ওপর ভারতের প্রধান রাজনৈতিক দল কংগ্রেসের প্রতিক্রিয়া প্রকাশ্যে এসেছে।
কংগ্রেস সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ লিখেছে, ওয়াকফ সংশোধন আইনের ওপর সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত প্রশংসনীয়। সুপ্রিম কোর্ট প্রমাণ করেছে, দেশে সংবিধানই সর্বোচ্চ, যার শিকড় নড়ানো যাবে না।
একই সাথে কংগ্রেস লিখেছে, আদালত মোদী সরকারের অসাংবিধানিক উদ্দেশ্য সফল হতে দেয়নি। কংগ্রেস রাস্তা থেকে সংসদ পর্যন্ত ওয়াকফ সংশোধন আইনের বিরুদ্ধে আওয়াজ তুলেছিল, কিন্তু আজ মোদী সরকারের ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে। এটি গণতন্ত্র এবং সংবিধানের জয়।
সূত্র: মুম্বাই উর্দু টাইমস।
অনুবাদ: আমিরুল ইসলাম লুকমান
এআইএল/
