ভারতের সাড়াশি আক্রমণের মুখে পরাস্ত ‘ওমান’

by Fatih Work

এশিয়া কাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে দুর্দান্ত লড়াই করেও শেষটা রাঙাতে পারল না ওমান। আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আজ শক্তিশালী ভারতের বিপক্ষে শেষ তিন ওভারে ওমানের প্রয়োজন ছিল ৪৮ রান, হাতে ছিলো ৯ উইকেট। কিন্তু ভারতের বোলারদের সাড়াশি আক্রমণের মুখে ২৬ রানের বেশি তুলতে পারেনি মধ্যপ্রাচ্যের দলটি। ফলে গ্রুপ পর্বে শতভাগ জয় পেল সূর্যকুমার যাদবের দল।

এদিন ১৮৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা বেশ সাবধানী ছিল ওমানের। পাওয়ারপ্লেতে বিনা উইকেটে ৪৪ রান তোলে তারা। দলীয় ৫৬ রানে প্রথম উইকেট হারায় ওমান। অধিনায়ক জাতিন্দার সিং করেন ৩৩ বলে ৩২ রান। এরপর দ্বিতীয় উইকেটে বড় জুটি গড়ে দলকে জয়ের পথে রাখেন আমির কালেম ও হামাদ মির্জা। কালেম ৪৬ বলে ৬৪ রানে আউট হন। তাতেই ভাঙে ৯৩ রানের পার্টনারশিপ। হামাদ মির্জা ৩০ বলে ফিফটি তুললেও দলকে জয়ের বন্দরে পৌঁছাতে পারেননি। শেষ পর্যন্ত ৩৩ বলে ৫৩ রান করে আউট হন তিনি। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৬৭ রানে থামে ওমান।

banner

হামাদ মির্জার ৩০ বলে ফিফটি উৎযাপন। সংগৃহীত ছবি।

এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত।ইনিংসের শুরুটা ভালো হয়নি ভারতের। মাত্র ৬ রানে শুভমান গিল সাজঘরে ফেরেন। এরপর অভিষেক শর্মা ও সঞ্জু স্যামসনের ব্যাটে ভর করে ঘুরে দাঁড়ায় ভারত। অভিষেক ১৫ বলে ঝোড়ো ৩৮ রান করে ফেরেন। স্যামসন তুলে নেন অর্ধশতক, ৪৫ বলে খেলেন ৫৬ রানের দারুণ ইনিংস। শেষ দিকে অক্ষর প্যাটেলের ১৩ বলে ২৬ ও তিলক ভার্মার ১৮ বলে ২৯ রানের উপর ভর করে ২০ ওভারে ৮ উইকেটে ১৮৮ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায় ভারত।

তথ্যসূত্র: টি স্পোর্টস

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222