আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সাকিবকে স্পর্শ করলেন মোস্তাফিজ

১৪৯তম আন্তর্জাতিক টি-টোয়েন্টি উইকেট ,রেকর্ড বোর্ডে আল হাসানের সঙ্গে মুস্তাফিজ।

by Nur Alam Khan

>>তানবিরুল হক আবিদ

ওভারের শেষ বলটা আকাশে ভাসিয়ে দিলেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। লং-অফে তানজিদ তামিমের তালুবন্দি। কাটা পড়লেন ফিজের হাতে। এর পরই উচ্ছ্বাস ছড়িয়ে পড়ল বাংলাদেশ শিবিরে। এই উইকেটের মাধ্যমে মোস্তাফিজুর রহমান নাম লেখালেন নতুন রেকর্ড বোর্ডে। বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ডে ভাগ বসালেন সাকিব আল হাসানের সঙ্গে।

বিজ্ঞাপন
banner

এদিন দুবাইয়ে এশিয়া কাপের সুপার ফোরের হায়ভোল্টেজ ম্যাচে শ্রীলঙ্কার ইনিংস শেষ হয় ৭ উইকেটে ১৬৮ রানে। তবে এই ১৬৮ রান তোলার পথে বাংলাদেশের পেসাররা যখন একের পর এক খরচ করছেন রান, তখন ব্যতিক্রম ছিলেন মোস্তাফিজ। তিন পেসার যেখানে ১২ ওভারে খরচ করেছেন ১০৬ রান, সেখানে মোস্তাফিজ দিয়েছেন মাত্র ২০ রান, নিয়েছেন ৩ উইকেট। ম্যাচের শুরুতে ১৪৬ উইকেট নিয়ে মাঠে নামা মোস্তাফিজ প্রথম উইকেটে সাঝ ঘরে ফেরান কুশল পেরেরাকে। এরপর নিজের শেষ ওভারে, তিন বলের ব্যবধানে ফেরান কামিন্দু মেন্ডিস ও হাসারাঙ্গাকে। কামিন্দু ২ বলে ১ রান করে লিটনের হাতে ক্যাচ দেন, আর হাসারাঙ্গা ফেরেন ২ বলে ২ রানে।

শেষ উইকেটটি মোস্তাফিজের ১৪৯তম আন্তর্জাতিক টি-টোয়েন্টি উইকেট, যা তাঁকে বসিয়ে দিয়েছে সাকিব আল হাসানের পাশেই। তবে পার্থক্য একটাই সাকিব এই রেকর্ড গড়েছেন ১২৯ ম্যাচে, মোস্তাফিজ করেছেন মাত্র ১১৭ ম্যাচে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখন সবচেয়ে বেশি উইকেট নেওয়া বোলারদের তালিকায় চতুর্থ স্থানে যৌথভাবে আছেন সাকিব ও মোস্তাফিজ (১৪৯)।

তাঁদের ওপরে আছেন:

  • ইশ সোধি (নিউজিল্যান্ড) – ১৫০ উইকেট
  • টিম সাউদি (নিউজিল্যান্ড, অবসরপ্রাপ্ত) – ১৬৪ উইকেট
  • রশিদ খান (আফগানিস্তান) – ১৭৩ উইকেট

সাকিব ও সাউদি দুজনই ইতোমধ্যে বিদায় জানিয়েছেন আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে। ফলে মোস্তাফিজের সামনে এখন শুধু সময়ের ব্যাপার ইতিহাসের নতুন অধ্যায়ে নাম লেখানোর। তাঁর নামের পাশে ‘কাটার মাস্টার’ যে শুধু আলংকারিক নয়, তা আরও একবার প্রমাণ করলেন মোস্তাফিজ। একদম ক্লিনিক্যাল বোলিং—অফ স্টাম্পের বাইরে কিপ্টে লাইন, গতি বৈচিত্র্য আর হিসেবি লেন্থ। ৪ ওভারে মাত্র ২০ রান আর ৩টি উইকেট—টি-টোয়েন্টির মতো হাই-স্কোরিং ফরম্যাটে এক কথায় অনন্য।

ম্যাচ শেষে সতীর্থরাও প্রশংসা করেছেন তাঁর বোলিংয়ের, প্রশংসা করেছেন কোচিং স্টাফও। বিশেষ করে বড় ম্যাচে অভিজ্ঞতা আর চাপ সামাল দেওয়ার দক্ষতাই যে মোস্তাফিজকে এগিয়ে রাখে, তা আজকের পারফরম্যান্সে আবারও স্পষ্ট। এই ফর্ম যদি বজায় থাকে, তাহলে আন্তর্জাতিক টি-টোয়েন্টির ইতিহাসে শীর্ষ তিনে ঢুকে পড়া শুধু সময়ের ব্যাপার। রশিদ খান, ইশ সোধি কিংবা সাউদি—সবাই এখন ফিজের রাডারে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222