যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা, জাতিসংঘ অধিবেশনে ভিডিও বক্তব্য দেবেন মাহমুদ আব্বাস

by Nur Alam Khan

যুক্তরাষ্ট্র ভিসা দিতে অস্বীকৃতি জানানোর পর ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে আগামী সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভিডিও লিংকের মাধ্যমে বক্তব্য দেওয়ার অনুমতি দিয়েছে জাতিসংঘ।

রবিবার (২১ সেপ্টেম্বর) জিও নিউজ সূত্রে জানা গেছে, কয়েকটি দেশ আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেওয়ার পর যুক্তরাষ্ট্র আব্বাসকে নিউইয়র্কে অনুষ্ঠিতব্য অধিবেশনে যোগ দেওয়ার ভিসা দেয়নি।

বিজ্ঞাপন
banner

পর্তুগাল ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী চলতি সপ্তাহে যুক্তরাজ্য সফরের সময় ইঙ্গিত দিয়েছিলেন যে লিসবন এ বিষয়ে পদক্ষেপ নেবে। অবশেষে পর্তুগালের পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে।

জাতিসংঘ অধিবেশনের আগে কানাডা, ফ্রান্স, যুক্তরাজ্য, বেলজিয়াম ও অস্ট্রেলিয়াসহ বেশ কয়েকটি পশ্চিমা দেশও ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিতে যাচ্ছে।

সূত্র: জিও নিউজ।

অনুবাদ: আমিরুল ইসলাম লুকমান

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222