চাঁপাইনবাবগঞ্জে পুকুরের পানিতে ডুবে মাদরাসাশিক্ষার্থীর মৃত্যু

by Nur Alam Khan

চাঁপাইনবাবঞ্জের গোমস্তাপুর উপজেলায় পুকুরের পানিতে ডুবে মো. তাসকিন ওরফে সজীব (১৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে এ ঘটনাটি ঘটে।

নিহত তাসকিন গোমস্তাপুর বাজারপাড়া এলাকার মো. মিঠুনের ছেলে। সে বাড়ির নিকটের গোমস্তাপুর তালিমুল কুরআন নুরানি মাদরাসার আবাসিক শিক্ষার্থী ছিল।

বিজ্ঞাপন
banner

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ সোমবার সকাল ১১টার দিকে মাদরাসার আরো ৮-১০ জন ছাত্রের সঙ্গে মাদরাসার সামনে গোমস্তাপুর কলেজের নিজস্ব পুকুরে গোসল করতে নামে তাসকিন। সে সাঁতার জানত না। গোসলের এক পর্যায়ে সে পানিতে ডুবে যায়। এ সময় ছাত্র ও মাদরাসার শিক্ষকরা বিষয়টি টের পেয়ে পেয়ে দ্রুত তাকে পানি থেকে তুলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গোমস্তাপুর থানার ওসি ওয়াদুদ আলম বলেন, ‘পুলিশ লাশ উদ্ধারের পর প্রয়োজেনীয় আইনি ব্যবস্থা গ্রহণ শেষে আবেদনের প্রেক্ষিতে পরিবারের নিকট হস্তান্তর করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।’

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222