চট্টগ্রামে জিইসি এলাকায় কাচ্চি ডাইন, কেএফসি ও ক্যান্ডি রেস্তোরাঁয় অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে চালানো অভিযানে অনিয়ম পাওয়ায় তিন প্রতিষ্ঠানকে জারিমানা করেছে ভোক্তা অধিকার।
সূত্র জানায়, খাবারে প্রাকৃতিক মসলার ব্যবহারের পরিবর্তে অনুমোদনহীন উপাদান কেওড়া জল মেশানোর অভিযোগে ‘কাচ্চি ডাইন’ চট্টগ্রাম নগরীর জিইসি শাখাকে ৭০ হাজার টাকা, খাবারে পাম অয়েল ব্যবহার করাই কেএফসি জিইসি শাখাকে ২০ হাজার টাকা এবং ক্যান্ডিকে ৩০ হাজার টাকা জরিমান করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপপরিচালক ফয়েজ উল্লাহ জানান, জরিমানা থেকে বাঁচতে বিভিন্ন যুক্তি দাঁড় করালেও শেষমেশ খাবারে পাম তেলের ব্যবহার স্বীকার করে কেএফসি।
তবে তা কম্পানির নিয়ম অনুযায়ী করেন বলে দাবি কেএফসি কর্মকর্তাদের।
এআইএল/
