আফগানিস্তানের ইমরাতে ইসলামিয়া সরকার বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনে আগ্রহ প্রকাশ করেছে। আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) দৈনিক প্রথম আলোকে দেয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানান সদ্য আফগানিস্তান সফরফেরত বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক।
মাওলানা মামুনুল হক বলেন, আফগান পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনায় তিনটি বিষয় গুরুত্ব পেয়েছে। এর মধ্যে অন্যতম হলো, বাংলাদেশের সঙ্গে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা। আফগান পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইতোমধ্যে তারা ৪১টি রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্থাপন করেছে। কিন্তু উপমহাদেশে বাংলাদেশের সঙ্গে এখনো কোনো কূটনৈতিক প্রতিনিধিত্ব নেই।
তিনি বলেন, ‘তারা আমাদের অনুরোধ করেছেন, বাংলাদেশে কূটনৈতিক সম্পর্ক স্থাপন বিষয়ে সবার সঙ্গে কথা বলার জন্য। তারা আগ্রহী বাংলাদেশ থেকে ডিপ্লোম্যাট নিয়োগ করতে।’
মজলিস আমীর জানান, ‘আফগানিস্তান ইতোমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছে, তবে এখনও কোনো উত্তর পাননি।’
তিনি আরও বলেন, ‘আমাদের ওপর দায়িত্ব নেই। তবে তারা আমাদের অনুরোধ করেছেন বিষয়টি বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ে জানানোর জন্য।’
হাআমা/
